নবীজীর স. নামায 8০৫ জামে তিরমিমীর ২২২৬ হাদীসে রাসূলুন্সাহ সান্থান্জাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খেলাফতের মেয়াদ ত্রিশ বছর হওয়ার ভবিষ্যদ্বাণী স্বয়ং নবীজীই করে গেছেন। সে হিসেবে নবী-পরিভাবায় খুলাফায়ে রাশেদীন চারজন- ১. আবু বকর (রা.), ২. উমর (রা.), ৩. উসমান (রা.), ৪. আলী (রা.)। আলী (রাযি.)-এর শাহাদাত ৪০ হিজরীর রমযানে হয়েছে। যেহেতু খুলাফায়ে রাশেদীনের ব্যাপারে ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনেছিলেন যে, তীদের জারিকৃত সুন্নতসমূহ নবী-শিক্ষার ভিত্তিতেই হবে, তাদের সুন্নাহ্ নবীর সুন্নাহরও অনুগামী এবং আল্লাহ তাআলার সত্তুষ্টি মোতাবেক তাই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ব্যাপক ঘোষণা দিয়ে যান যে, তোমরা খুলাফায়ে রাশেদীনের সুন্নাহকে মজবুতভাবে আকড়ে রাখবে। সুতরাং যখন কোন বিষয়ে প্রমাণ হবে যে, এটি চার খলীফার কোন একজনের সুন্নাহ্ তখন তার অনুসরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্ত নির্দেশই যথেষ্ট । এরপর আর এই চিন্তার প্রয়োজন থাকে না যে, তাঁদের এই সুন্নাহর ভিত্তি কী এবং তারা এটা সুন্নত কোন নবী-শিক্ষা থেকে গ্রহণ করেছেন । এখানেও স্বশ্প-জ্ঞান ও স্বল্প-বুঝের লোকদের অভ্যাস হল, খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ্র ভিত্তি হাদীসের কিতাবসমূহে খুঁজতে থাকেন। এরপর সহীহ সনদে নবীজীর স্পষ্ট কোন বাণী এ বিষয়ে না পেলে তাকে অস্বীকার করে বসে, এমনকি একে বিদআত আখ্যা দিযে দেয়। অথচ নিন্দিত ইখতিলাফ থেকে আত্মরক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ হল, আমার সুন্নাহ ও আমার খুলাফায়ে রাশেদীনের সুন্নাহকে মজবুতভাবে অবলম্বন কর। এর পর বলেছেন, “বিদআত থেকে বেঁচে থাক। কেননা প্রত্যেক বিদআত গোমরাহী ।' একটু চিন্তা করুন, যদি খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ বিদআতই হত তাহলে নবীজীর এই ইরশাদের কোন অর্থ থাকে কি? ৪. সুন্নাহ'র পরে শরীয়তের তৃতীয় বুনিয়াদী দলীল হল ইজমা । এর বিভিন্ন প্রকার রয়েছে। তন্মধ্যে সর্বপ্রধান ও সর্বউন্নত হল রাসূলুন্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজির-আনসার এবং অন্যান্য সাহাবীর ইজমা । এই ইজমা যদি ব্যাপকভাবে এবং অবিচ্ছিন্ন ও সম্মিলিতরূপে আমাদের পর্যন্ত পৌছে তবে তা শরীয়তের অনেক বড় অকাট্য দলীল । এটা থাকা অবস্থায় অন্য কোন দলীলের প্রয়োজন নেই। তদ্ধপ ইজমাকে দলীল হিসাবে গ্রহণ করার জন্য এই অনুসন্ধানেরও প্রয়োজন নেই যে তা কীসের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। কেননা শরীয়ত নিজেই ইজমাকে দলীল সাব্যস্ত করেছে এবং যাদের মাধ্যমে ইজম৷ সম্পন্ন হয় তাদের ব্যাপারে আশ্বস্ত করে দিয়েছে যে, এরা কখনো গোমরাহীর
— পৃষ্ঠা ৪০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।