৪০৪ পরিশিষ্ট হিসেবে স্বীকৃত । আবার তাদের কিছু নির্দেশনা ও কিছু ফাতাওয়া এমন আছে যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা বা কাজ থেকে গ্রহণ করেছেন। কিন্তু অন্যকে শিখানোর সময় উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন বোধ করেননি । কেননা প্রেক্ষাপট থেকে এ কথা স্পষ্ট ছিল যে, তারা নবীজীর শিক্ষা ও নির্দেশনার ভিত্তিতেই এ বিষয়টি শিক্ষা দিচ্ছেন। এজন্য ইমামগণের সর্বসম্মত নীতি হল, সাহাবায়ে কেরামের যে ফাতাওয়া বা নির্দেশনার ব্যাপারে এটা সুনিশ্চিত যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা-নির্দেশনা থেকেই তা গৃহীত, এতে সাহাবীর ইজতিহাদ বা কিয়াসের কোন প্রভাব নেই তা মারফু হাদীসেরই অন্তর্ভুক্ত । কোন মাসআলায় এর মাধ্যমে প্রমাণ দেওয়া মারফূ হাদীস দ্বারা প্রমাণ দেওয়ার শামিল। পরিভাষায় একে “মারফু হুকমী" বলা হয়। নিঃসন্দেহে এর ভিডি কোন মারফু হাকীকী বা স্পষ্ট মারফুর উপর। তবে অপরিহার্য নয় যে, হাদীসের কিতাবে সেই স্পষ্ট মারফু হাদীসটি সহীহ সনদে বিদ্যমান থাকবে । যাদের মধ্যে প্রজ্ঞা ও বিচক্ষণতার অভাব রয়েছে তারা এখানেও পদস্থলনের শিকার হয় এবং নবীজীর এই শিক্ষাটিকেই অস্বীকার করে বসে আর বলতে থাকে যে, এর কোন ভিত্তি পাওয়া গেল না, অথচ মারফু হুকমীর সূত্রে প্রমাণিত হওয়াও দলীল হিসাবে যথেষ্ট । ৩. সহীহ হাদীসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সুন্নাহর পাশাপাশি খুলাফায়ে রাশেদীনের সুন্নাহকে অনুসরণ করার এবং তাকে ট৭71715 ৯৮৯ 2:০৯৫৫৭ 2০৯০৮ ০০ ১৯000 205 তিন 1724425 ১৭-0০৪০, বা 25525022522, ১4155 80 “মনে রেখো! আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা বহু মতানৈক্য দেখতে পাবে। তখন আমার সুন্নাহ্ ও আমার হেদায়াতপ্রাপ্ত খলীফাগণের সুন্নাহকে আকড়ে রাখবে । একে অবলম্বন করবে এবং মাড়ির দাত দিয়ে প্রাণপণ করে কামড়ে রাখবে... এবং তোমরা (ধর্মীয় বিষয়ে) নবআবিকৃত বিষয়াদি থেকে খুব সতর্কতার সঙ্গে বেঁচে থাকবে । কেননা প্রতিটি নবআবিফৃত বিষয় বিদআত । আর প্রতিটি বিদআত হল গোমরাহী ।” (সুনানে আবু দাউদ, হাদীস ৪৬০৭; জামে তিরমিী ৫/৪৩; হাদীস ২৬৭৬) মুসনাদে আহমদ ৪/১২৬, হাদীস ১৬৬৯২ সুনানে ইবনে মাজা, হাদীস ৪২; সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫)
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।