নবীজীর স. নামা ৪০৩ আগ পর্যন্ত দীর্ঘ সাড়ে বারো শ' বছরের আমলে মুতাওয়ারাস-উম্মাহর সম্মিলিত অবিচ্ছিন্ন কর্মধারা এক এক শতাব্দী করে তিনি তার কিতাবে উল্লেখ করেছেন কিতাবটি প্রকাশিত হওয়ার পর প্রায় অর্ধ-শতাব্দী অতিবাহিত হয়েছে আজ পর্যন্ত কোন লা-মাযহাবীর পক্ষে এটি খণ্ডন করা সম্ভব হয়নি। বস্তুত তা সন্তবও নয়। তারাবীর নামায বিশ রাকাআত হওয়ার দলীল ভূমিকা : (১) শরীয়তের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় দলীল হল কুরআন কারীম । এরপর সুন্নাহর স্থান। কিন্তু সুন্নাহ সম্পর্কে কতিপয় মানুষের এই ধারণা আছে যে, যেসব হাদীস সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজ হিসাবে সহীহ বর্ণনা-পরম্পরায় এসেছে শুধু তাই সুন্নাহ। এই ধারণা ঠিক নয়। সুন্নাহ হল রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও নির্দেশাবলীর নাম। এটা আমাদের কাছে সাধারণত মৌখিক বর্ণনা-ধারার মাধ্যমেই পৌছে থাকে এবং সাধারণ পরিভাষায় এইসব মৌখিক বর্ণনাপূত্রে প্রাপ্ত রেওয়ায়াতকেই “হাদীস' বলা হয়। কিন্তু অনেক সময় এমন হয় যে, রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কোন শিক্ষা বা নির্দেশনা আমাদের কাছে মৌখিক বর্ণনার স্থলে কর্মের ধারাবাহিকতায় পৌছে। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবীজী থেকে কর্মের মাধ্যমে তা গ্রহণ করেছেন, তাদের নিকট থেকে তাবেয়ীগণ এবং তাদের নিকট থেকে তাবে-তাবেয়ীগণ গ্রহণ করেছেন। এভাবে প্রত্যেক উত্তরসূরী তার পূর্বসূরী থেকে কর্মের মধ্য দিয়ে নবীজীর সেই শিক্ষাকে গ্রহণ করেন। নবী-শিক্ষার এই প্রকারটিকে পরিভাষায় “আমলে মুভাওয়ারাস' বা “সুন্নতে মুতাওয়ারাসা' বলে। নবী-শিক্ষা ও নবী-নির্দেশনার অনেক বিষয় এই পথেই পরবর্তীদের নিকটে পৌছেছে। এগুলো যদি মৌখিক বর্ণনাসমূহের মধ্যেও তালাশ করা হয় তাহলে অনেক সময এমন হয় যে, হয়ত এ বিষয়ে কোন মৌখিক বর্ণনা পাওয়া যায় না অথবা পাওয়া গেলেও তা হয় সনদের দিক থেকে যয়ীফ । এখানেই স্বল্প-জ্ঞান কিংবা স্থল্প-বুঝের লোকেরা বিভ্রান্ত হয়। তারা যখন বিশুদ্ধ মৌখিক বর্ণনাসূত্রে বিষয়টি খুঁজে পায় না তো নবীজীর এই শিক্ষাটিকেই অস্বীকার করে বসে । অথচ মৌখিক সাধারণ বর্ণনা-ধারার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাওয়ারুস তথা ব্যাপক ও সম্মিলিত কর্মধারার মাধ্যমে বিষয়টি সংরক্ষিত। ২. তদ্রুপ নবী-শিক্ষার একটি অংশ হুল যা আমাদের কাছে সাহাবায়ে কেরামের শিক্ষা ও নির্দেশনার মধ্য দিয়ে সংরক্ষিত আছে। বিষয়টি একটু খোলাসা করে বলি। সাহাবায়ে কেরামের অনেক নির্দেশনা এমন আছে যার -ভিত্তি শরীয়তসম্মত কিয়াস ও ইজতিহাদের উপর । এগুলো শরীয়তের দলীল
— পৃষ্ঠা ৪০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।