৪০২ পরিশিষ্ট আমীর তারাবীর রাকাআত সংখ্যা কমাতে চাইলে মালেক (রহ.) তাকে নিষেধ করেন। (আল মুদাওওনাতুল কুবরা ১/১৯৩) আরো মালেকী মাযহাবের কিতাব আল-ইসতিষকার ৫/১৫৭; বিদায়াতুল মুজতাহিদ ১/২৪৬; আল মুনতাকা ১/২০৮-২১০ অথচ শায়খ আলবানী মরহুম, ইমাম মালেক (রহ.) সম্পর্কে বলে দিলেন যে, তিনি বিশ রাকাআত তারাবী থেকে নিষেধ করতেন । দলীল কী?! দলীল হল জুরী নামক জনৈক শাফেয়ী মাযহাবের অনুসারী ইমাম মালেক (রহ.) সম্পর্কে এই কথা বলেছেন। অথচ শায়খ আলবানী খুব ভালভাবেই জানেন যে, জুরী নামক এই ব্যক্তি আসলে কে তার কোন ঠিকানাই পাওয়া যায় না। তবে এটুকু পরিষ্কার যে এই ব্যক্তি ইমাম মালেক (রহ.)-এর অনেক পরের লোক। অথচ ইমাম মালেক (রহ.) পর্যন্ত না কোন সনদের উল্লেখ আছে, না মধ্যবর্তী কোন ব্যক্তির উদ্ধৃতি! প্রশ্ন এই যে, মালেকী মাযহাবের নির্ভরযোগ্য হাদীস-ব্যাখ্যা খন্থসমূহ, ফিকহ ও ফাতাওয়ার মৌলিক কিতাবসমূহ এড়িয়ে গিয়ে; বরং এসব শ্রস্থে যে পরিষ্কার বিবরণ রয়েছে তার বিপরীতে এক অজ্ঞাত মাজহুল লোকের বর্ণনার ভিত্তিতে ইমাম মালেক (রহ.)কে নিজের অনুসরণীয় ব্যক্তি সাব্যস্ত করার প্রচেষ্টা উপরস্তব বিশ রাকাজাত তারাবীর উপর আপত্তি করার এই বিদআতের ব্যাপারে, এটা কোন ধরনের দিয়ানাতদারী আর কী ধরনের আমানতদারী! অথচ ইমাম মালেক রহ.)-এর যুগ কেন তার পরে শত শত বছর পর্যন্ত এই বিদআতের কোন অস্তিতুই ছিল না। মোটকথা এই বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত শুধু আট রাকাআত তারাবীর কোথাও কোন অস্তিত্ব ছিল না। সাহাবা-যুগ, তাবেয়ী-যুগ, তাবে-তাবেরী-যুগ এবং এরপরে কয়েক শতান্দী পর্যন্ত হাদীস বা ফিকহের কোন ইমামকে উদ্ধৃত করা সন্ভব নয়, যিনি বলেছেন, ভারাবীর লামায শুধু আট রাকাআতই যথেষ্ট, বিশ রাকাআত পড়ার কোন প্রয়োজন নেই, অথবা নাউযুবিল্লাহ, আট রাকাআতের চেয়ে বেশি পড়া বিদআত, যা বর্তমানের কিছু সালাফী ও অধিকাংশ লা-মাযহাবীর বক্তব্য। বর্তমান শতাব্দীতে হিন্দুস্তানের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত মাওলানা হাবীবুর রহমান আজমী (রহ.) 'রাকাআতে তারাবীহ'-তারাবীর রাকাআত- সংখ্যা নামে একটি গবেষণাধর্মী কিতাব লিখেছেন যা সর্বপ্রথম প্রকাশিত হয় ১৩৭৭ হিজরীতে । সেখানে তিনি দেখিয়েছেন যে, তারাবীর নামায আট রাকাআতে সীমাবদ্ধ রাখা এবং বিশ রাকাআতের উপর আপত্তি করার এই মতবাদ পেহনের শতাব্দীগুলোতে ছিল না। এটা লা-মাযহাবীদের আবিফার। সাহাবা-যুগ থেকে নিয়ে লা-মাযহাবীদের এই ইজমা বিরোধী মতের উত্তাবনের
— পৃষ্ঠা ৪০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।