নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৪০১ আরব জাহানে কবে থেকে এই বিদআতের সূচনা তা সুনির্দিষ্টভাবে আমার জানা না থাকলেও এতে কোন সন্দেহ নেই যে, সেসব অঞ্চলে এর সূচনা ভারতবর্ষের পরে হয় । আমার জানা মতে সর্বপ্রথম যিনি এই বিদআতকে দলীল দ্বারা প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছেন তিনি শায়খ নসীব রেফায়ী। তখন আলেমগণ তার মতামত ও আলোচনাকে খণ্ডন করেছেন । তবে শায়খ আলবানী মরহুমের সেটা সহ্য হয়নি। তিনি রেফায়ী সাহেবের সমর্থনে ১৩৭৭ হিজরীতে 'তাসদীদুল ইসাবাহ' নামে একটি বই লিখে দিলেন। বইটি তার ভ্রান্তি-বিচ্যুতি এবং মুসলিম উন্মাহ ও মুসলিম উম্মাহর ইমামগণের প্রতি বিদ্রোহ-বিদ্বেষের একটি খোলা দলীল এবং ইলমে উসূলে হাদীস ও জার্হ-তাদীল বিষয়ে তার অপরিপরুতার জ্লত্ত প্রমাণ । এ ছাড়া ইলমে উসূলে ফিকহ বিষয়েও তার দৈন্য এই বইটিতে প্রকাশিত হয়েছে। যা সত্যিই মর্মান্তিক । এসব সমস্যা থাকা সত্বেও আমাদের দেশের লা-মাযহাবী বন্ধুরা তারাবী বিষয়ে শায়খ আলবানীর বইটিকেই শিরোধার্য করে রেখেছেন। এখানে যে বাস্তবতার দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হল, শায়খ নাসীব রেফায়ীর খণ্ডনে লিখিত 7:০৫; ০2১51 542), টা] 90054552896 5 52755020550 55 অর্থাৎ “শায়খ নাসির (আলবানী) ও তার সমমনাদের ক্ষুদ্র একটি গোষ্ঠী ছাড়া, যারা আমাদের এই যুগে আত্মপ্রকাশ করেছে, আর কেউই একে অস্বীকার করে ভ্রান্তি ও বিচ্যুতিতে নিপতিত হয়নি ।” আপনি আশ্চর্য হবেন যে, এর জবাবে শায়খ আলবানীর পক্ষে কোন সাহাবী, কোন তাবেয়ী, কোন ফকীহ ইমাম বা কোন মুহাদ্দিস ইমামের নাম উন্মেখ করা সম্ভব হয়নি, যিনি বিশ রাকাআত তারাবীর ব্যাপারে আপত্তি করেছেন। তদ্রুপ কোন মসজিদের দৃষ্টান্ত উল্লেখ করাও তার পক্ষে সম্ভব হয়নি যে, অমুক এঁতিহাসিক মসজিদে তারাবীর নামায বিশ রাকাআত নয়, আট রাকাআত হত! তবে ইলমের আমানতদারী ক্ষুণ্ন করে তিনি ইমাম মালেক (রহ-) সম্পর্কে বলেন যে, তিনি বিশ রাকাআত তারাবীর নামায পড়তে নিষেধ করতেন! ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন" অথচ ইমাম মালেক (রহ.)-এর মাযহাবের মৌলিকগ্রস্থ 'আলমুদাওয়ানা” যা ইমাম মালেক (রহ.)-এর ছাত্রদের সরাসরি তন্্াবধানে প্রস্তুত হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ আছে যে, তারাবীর নামায বিতরের তিন রাকাআতসহ সর্বমোট ৩৯ রাকাআত এবং তথ্কালীন মদীনার -৬

— পৃষ্ঠা ৪০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।