নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৪০০ পরিশিষ্ট ১. ইসলামের স্বর্ণযুগ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেরীন, তাবে-তাবেয়ীনের যুগ থেকে যে অবিচ্ছিন্ন কর্মধারা ও ইজমায়ে উ্মত বিদ্যমান রয়েছে তার বিপরীতে অতীতের কিছু পরিত্যক্ত 'শাষ', "মুনকার" (ভ্রান্ত ও বিচ্যুত) মত পুনরায় ওস্‌কে দিয়ে কিংবা প্রয়োজনে এ ধরনের ভ্রান্ত মতের সৃষ্টি করে সাধারণ মুসলমানকে পেরেশান করা এবং তাদের একতা, সৌহার্দ্য ও সম্্রীতিকে চুরমার করা। আর সেসব মতগুলোকে 'হাদীস-অনুসরণ' নামে চালিয়ে দেওয়া । এই উদ্দেশ্য হাসিলের জন্য শায ও মুনকার রেওয়ায়াত খুঁজে খুঁজে বের করে সেসবকে বিশুদ্ধ ও বাস্তব ক্ষেত্রে অনুসৃত সাব্যস্ত করার অপচেষ্টা এবং কিছু সহীহ হাদীসের ভুল ব্যাখ্যা করে সেসবের পক্ষে প্রমাণ যোগানোর ব্যর্থ প্রচেষ্টা করা। ২. এমন কিছু শাখাগত মাসায়েলকে বিবাদ-বিসংবাদ এবং ফাসেক ও কাফের আখ্যা দেওয়ার উপায় বানানো যেগুলোতে সাহাবায়ে কেরামের যুগ থেকেই একাধিক মত বিদ্যমান রয়েছে এবং প্রত্যেক মত হাদীস ও সুন্নতে নববী ছারা সমর্থিত। আমাদের পূর্বসূরীদের মধ্যে এসব মাসআলায় মততেদ ছিল; কিন্তু এটা তাদের একতাকে বিনষ্ট করেনি । একে অপরকে ফাসেক ও গোমরাহ আখ্যা দেওয়া তো দূরের কথা, পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতিতেও কোন ফাটল ধরেনি। কেননা তারা বুঝতেন, শরীয়তসম্মত ও দলীলভিত্তিক ইখতেলাফ যেখানে হয় সেখানে প্রত্যেকে নিজ নিজ ইজতিহাদ ও সিদ্ধান্তের উপর স্থির থাকাটাই শরীয়তে কাম্য । শাখাগত বিভিন্ন মাসায়েলের ব্যাপারে সালাফের (পূর্বসূরীদের) এই সঙ্গিলিত কর্ম-পদ্ধতিকে পরিহার করে মসজিদগুলোকে বিবাদ-বিসংবাদের আবড়ায় পরিণত করা সে সব বন্ধদের মিশনের দ্বিতীয় লক্ষ্য ছিল। আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ তারাবীর মাসআলা তাদের মিশনের প্রথম বিষয়ের অন্তর্ভুক্ত । তারাবীর বিষয়ে খুলাফায়ে রাশেদীনের যুগ থেকে মুসলিম উম্মাহর সম্মিলিত ও অবিচ্ছিন্ন কর্ম-ধারার বিপরীতে ইংরেজ শাসিত ভারত উপমহাদেশে যে আওয়াজ উঠেছিল তা এক লা-মাযহাবী আলেমের পক্ষ থেকেই উঠেছিল, যে ইংরেজদের নিকট থেকে নিজ সম্প্রদায়ের নাম “আহলে হাদীস" মঞ্জুর করিয়ে নিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার খাস রহমত, ওই ঘরানারই একজন আলেম মাওলানা গোলাম রাসূল ১২৯০ হিজরীতেই এই মতবাদকে খণ্ডন করে একটি পুস্তিকা রচনা করেন, যাতে ২০ রাকাআত তারাবীর সপক্ষে অন্যান্য দলীলের পাশাপাশি উন্মতের এই সম্মিলিত ও অবিচ্ছিন্ন কর্মধারাও উল্লেখ করা হয়েছে। “রেসালায়ে তারাবীহ' নামে প্রকাশিত পুস্তিকাটির কশি আমাদের কাছেও রয়েছে।

— পৃষ্ঠা ৪০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।