নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩৯৯ করার জন্য, রোযার উদ্দেশ্য-তাকওয়া হাসিলে সাহায্য পাওয়ার জন্য, আল্লাহ্‌ তাআলার বিশেষ রহমত ও মাগফিরাতে সিক্ত হওয়ার জন্য, আল্লাহু তাআলার মহব্বতের হক আদায় করার জন্য, সর্বোপরি আল্লাহ তাআলার নৈকট্য ও সম্ুষ্টি অর্জন করার জন্য তারাবীর পাগল হয়ে থাকে। বিনয় ও বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমযানের রাতসমূহে (নামাযে) দীড়ানো ও সিজদা অবস্থায় কাটাতে থাকে এবং আল্লাহর সাথে দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে মহববতের পিপাসা নিবারণ করে হদয়ের তৃপ্তি আহরণ করে। তারাবীর এই বৈশিষ্ট্য থেকেও এর গুরুত্ব অনুধাবন করা যায় যে, সুন্নত ও নফলের সাধারণ নিয়মের বাইরে এতে ফরয নামাযের মত জামাআত বিধিবদ্ধ হয়েছে। তবে স্বয়ং রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআতের ব্যবস্থা এজন্যই করেননি যেন তা উম্মতের উপর ফরয হয়ে না যায়। এ থেকে বোঝা যায়, তারাবীর গুরুত্ব সাধারণ নফল নামায থেকে অনেক বেশি। মোটকথা, অনেক দলীলের ভিত্তিতে ফকীহগণ সিদ্ধান্তে পৌছেছেন যে, তারাবীর নামায সুন্নতে মুয়াক্কাদা। আজকাল কতিপয় মানুষ সাধারণ মুসলমানদের মধ্যে প্রচার করছে যে, তারাবীহ অন্যসব নফলের মতই । এটা না পড়লেও কোন গুনাহ নেই। এ ধরনের মিথ্যা প্রোপাগাণ্ডায় প্রভাবিত হয়ে নিজেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করবেন না। রমযানের রাতগুলোকে মহাসুযোগ মনে করে গুরুত্বের সাথে তারাবীর নামাযে যত্বুবান থাকুন এবং শেষরাতে তাহাজ্জদ নামাযেও (যা সারা বছরের নামায) যত্নবান হওয়ার চেষ্টা করুন। তারাবীর রাকাআত-সংখ্যা এই ভূখণ্ডে ইংরেজদের অশুভ অনুপ্রবেশের আগে এ বিষয়ে কোন কিছু বলার বা লিখার প্রয়োজন হত না। কেননা গোটা ইসলামী দুনিয়ায়, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সাহাবা-তাবেয়ীনের স্বর্ণযুগ থেকে চলে আসা নিয়ম অনুযায়ী প্রতি মসজিদে বিশ রাকাআত তারাবীহ ও বিতরের নামায পড়া হত। কোন কোন মসজিদে কোন সময় বিশ রাকাআতের অধিকও পড়া হত; কিন্তু বিশ রাকাআতের কম তারাবীর নামায কোন মসজিদে হত এর কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। ইংরেজদের অশুভ অনুপ্রবেশের পর থেকেই কিছু কিছু “আত্মার রোগী" বা ্বল্পজ্ঞানী ও স্বল্প বুঝের ব্যক্তি সচেতনভাবে বা অসচেতনভাবে তাদের খুঁটি মজবুত করার কাজ করে যাচ্ছিলেন। তাদের মধ্যে সর্বশীর্ষে ছিলেন আমাদের ওই সব বন্ধু যাদের মিশনের মৌলিক দুটি বিষয় এই ছিল :

— পৃষ্ঠা ৪০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।