নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩৯ কোনো সন্দেহ নেই যে, এটা ফিকহে ইসলামী ও ফুকাহায়ে উন্মতেরই কাজ। এজন্য সর্বযুগেই হাদীসের সাথে ফিকহও হীনের খাদেম হিসাবে বিদ্যমান ছিল, আছে, থাকবে । আর ওয়ারিছে নবীর কাতারে যখন থেকে মুহান্দিসীনে কেরাম ছিলেন ঠিক তখন থেকেই ফুকাহায়ে কেরামও ছিলেন। প্রসঙ্গত, শরীয়তের রীতি ও প্রকৃতি সম্পর্কে যাদের সঠিক ধারণা নেই তারা মতভেদ শব্দটি শোনামাত্রই ভ্রকুঞ্চিত করেন এবং কিছুটা যেন বিব্রত হয়ে পড়েন, বিশেষত নামাযের মতো মৌলিক ইবাদতের বিষয়ে মতভেদ, যা ঈমানের পর ইসলামের সবচেয়ে বড় রোকন, তাদের পক্ষে একেবারেই যেন অসহনীয়! তাদের জানা থাকা উচিত যে, মতভেদমাত্রই পরিত্যাজ্য নয়। কেননা কিছু মতভেদ আছে, যার খ্রেরণা দলীলের অনুসরণ । স্বয়ং দূলীলই ওই মতভেদের ৮২০৬৬ নদ দলীল সম্পর্কে অজ্ঞতা কিতবা দলীলের শাসন মানতে অস্বীকৃতিই এই মতভেদের উত্স। প্রথম মতভেদ শরীয়তে স্বীকৃত আর দবিতীয়টা নিন্দিত। বিষয়গত দিক থেকে ঈমানিয়াত ও আকাইদ ৎ ইসলামের সকল মৌধিক আকীদা এবং শরীয়তের সকল অকাট্য মাসআলা ওই পর্যায়ের অন্তর্ভূক্ত যেখানে দলীলভিত্তিক কোনো ইখতিলাফ-মতভেদ হতেই পারে না। এজন্য দেখবেন, এসব বিষয়ে আইম্মায়ে দ্বীনের মধ্যে কোনো মতভেদ নেই। এক্ষেত্রে কেউ মতভেদ করলে তা অবশ্যই হঠকারিতা। আর ওই মতভেদকারী হয় মুবতাদি (বিদআতী) কিংবা মুলহিদ বেদ্বীন)। কিন্তু ফুরূয়ী মাসাইল, এতেও শ্রেণীভেদ রয়েছে, এর ধরনটা ভিন্ন। এখানে দলীলভিত্তিক মতভেদ হতে পারে এবং হয়েছে। শরীয়তে এটা স্বীকৃত এবং শরীয়তই একে বহাল রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগ, খুলাফায়ে রাশেদীনের যুগ এবং সাহাবা ও তাবেয়ীন-যুগেও এটা ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই মতভেদের বিষয়ে শরীয়তের বিধান হল তা বিলুপ্ত করার চেষ্টা করা ভুল এবং একে বিবাদ-বিসংবাদের মাধ্যম বানানো অন্যায়। দলীলভিত্তিক মতভেদ স্বীকৃতঃ বরং নন্দিত, কিন্তু বিবাদ-বিসংবাদ হারাম ও নিষিদ্ধ। এই শ্রেণীর ফুরুয়ী ইখতিলাফ (শোখাগত বিষয়ে মতভেদ) প্রকৃতপক্ষে গন্তব্যে পৌছার একাধিক পথ। সিরাতে মুস্তাকীমেরই বিভিন্ন পথরেখা। এগুলোর কোনোটাকেই প্রত্যাখ্যান করা কিংবা অনুসরণে অস্থীকৃতি জ্ঞাপন করা শরীয়তের দৃষ্টিতে অবৈধ । এটা ইলাহী নীতির বিরোধী, যা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যবান মুবারকে উচ্চারিত হয়েছে

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।