সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত সংখ্যা তারাবীর গুরুত্ব ও ফযীলত হাদীস শরীফের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সবচেয়ে পছন্দনীয় পন্থা হল ফরয ইবাদত ও ফরয দায়িতৃসমূহের ব্যাপারে যতুবান হওয়া। এরপরে সুন্নাত ও নফলের স্থান। কিন্তু সুন্নত ও নফল দ্বারাও যে পর্ধায়ের নৈকট্য লাভের কথা হাদীস শরীফে এসেছে তা-ও অন্তরকে জাগ্রত করার জন্য এবং মানবাত্াকে ব্যাকুল করার জন্য যথেষ্ট । যার সারাংশ হল, ইখলাসের সাথে সুন্নত ও নফলসমূহের প্রতি মনোযোগী হলে এর মাধ্যমে বান্দার রুচি ও স্বভাব দুরন্ত হয়ে যায়। ফলে সর্বদা আল্লাহর তাআলার সন্তুষ্টি অর্জনই তার লক্ষ্য-উদ্দেশ্য হয়, তার প্রতিটি কাজকর্ম আল্লাহর আদেশ ও জস্ুষ্টির অনুগামী হয় এবং আল্লাহ তাকে এতটাই মহব্বত করতে থাকেন যে, তার ব্যাপারে ঘোষণা করে দেওয়া হয়- ৮১৯০ ৯ 3580824১৩৯০ “কেউ যদি আমার কোন বন্ধুর সাথে দুশমনি করে তো আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি।” (সহীহ বুখারী ১১/৩৪০-৩৪১ [ফাতহুল বারী] আলামুল হাদীস, খাজাবী ১/৭০১-৭০৩; মাজমুউল ফাতাওয়া ১৮/১২৯-১৩১) আর বাস্তব কথা হল, স্বভাব-রুচি দুরস্ত হওয়া এবং দৃষ্টিভঙ্গি বিশুদ্ধ হওয়ার চেয়ে বান্দার জন্য বড় কামিয়াবি আর কিছুই হতে পারে না। কেননা এই জিনিস দুনিয়া-আখেরাতের সকল কল্যাণের চাবিকাঠি । রমযানুল মুবারক খায়ের ও বরকতের বসন্তকাল; বরং এর বাস্তব অবস্থা শব্দ ও বাক্যের গাথুনিতে প্রকাশ করা অসম্ভব। রমযানের দিনে আল্লাহ তাআলা কুরআন কারীমে নির্দেশ জারি করে রোযা ফরয করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যবানে রাতের 'কিয়াম' যাকে কিয়ামে রমযান বা তারাবীহ বলে, সুন্নত বানিয়েছেন । বিভিন্ন হেকমতের কারণে তারাবীর নামাযকে সুন্নতে মুয়াক্কাদাই রাখা হয়েছে, ফরয করা হয়নি; কিন্তু সন্দেহ নেই যে, রমযানের খায়ের ও বরকত পূর্ণরূপে হাসিল করতে হলে অবশ্যই তারাবীর বিষয়ে যত্বুবান হতে হবে । এজন্য মুমিন বান্দা রমযান ও কুরআনের হক আদায়
— পৃষ্ঠা ৩৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।