একটি প্রশ্ন ও তার উত্তর প্রশ্ন : জনাব মুফতী সাহেব! আমাদের এখানে এক মাওলানা সাহেব- সম্ভবত তিনি গায়রে মুকাল্লিদ বা সালাফী হবেন- বলেন যে, হাদীস শরীফে নামাযের মধ্যে কুকুরের মতো সিজদা করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ ভূমিতে হাত বিছিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। অতএব হানাফী মাযহাব মোতাবেক মহিলারা যেভাবে ভূমিতে হাত বিছিয়ে সিজদা করে সেটা ভুল পদ্ধতি । আমার প্রশ্ন হল, উল্লেখিত হাদীসটি সহীহ কি না? হাদীসটির মূল আরবী পাঠ কী এবং কুকুরের মতো সিজদা করার অর্থ কীঃ মাওলানা সাহেব যে অর্থ বলেছেন তা সহীহ কি না? আর হানাফী মাযহাবে মহিলাদের সিজদা আদায় করার জন্য যে পদ্ধতি উল্লেখ করা হয়েছে তার দলীল কী? উত্তর : প্রশ্নোক্ত হাদীসটি সহীহ, তবে হাদীসটির যে অর্থ ওই আলেম করেছেন তা সঠিক নয়। আর হানাফী মাযহাবে মহিলাদের সিজদা করার যে পদ্ধতি রয়েছে তা চার মাযহাবেই স্বীকৃত। এই মাসআলায় স্বীকৃত ও অনুসৃত মাযহাবগুলোর মধ্যে কোনো মতভেদ নেই। এই পদ্ধতিটি হাদীস শরীফ, সাহাবা-তাবেয়ীনের ফতওয়া এবং আইম্মায়ে ফিকহের এঁকমত্য দ্বারা প্রমাণিত। সুতরাং এই স্বীকৃত পদ্ধতিকে ভুল আখ্যা দেওয়া এবং মহিলাদেরকে পুরুষের মতো সিজদা করতে বলা সম্পূর্ণ ভুল এবং সুন্নাহ্ পরিপন্থী । এবন প্রশ্নোক্ত হাদীসটি সম্পর্কে শুনুন। হাদীসটি মুসনাদে আহমদে দুই জায়গায় এসেছে। এক. থও ২, পৃষ্ঠা ৩১১। সেখানে হাদীসটি এভাবে এসেছে- 25০3৮, 06221800325 5590 51495 ০৮৫, 2458258৮85৩ ১2356 অর্থ: আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (নামাযের মধ্যে) মোরগের মতো ঠোকর দিতে, (অর্থাৎ কওমা, রুকু, সিজদা ও জালসা ইত্যাদি ধীর-স্থিরভাবে আদায় না করে তাড়াহুড়া করা থেকে) কুকুরের মতো বসতে এবং শিয়ালের মতো এদিকে সেদিকে তাকাতে নিষেধ করেছেন।
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।