নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৯২ পরিশিষ্ট বসার পদ্ধতি এক ছিল না। তথাপি উম্মে দারদা পুরুষদের মত বসতেন; একটি ব্যতিক্রমী ঘটনা হওয়ায় তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। উন্মে দারদা ছিলেন তাবেয়ী; ৮০ হিজরীতে তার মৃত্যু হয়। যদি নামাযের পদ্ধতি প্রমাণের ক্ষেত্রে তাবেয়ীদের আমল দলীল হয়ে থাকে এবং বাস্তবও তাই, তাহলে তো আমরা ইতিপূর্বে একাধিক বিখ্যাত তাবেয়ী ইমামের উদ্ধৃতিতে মহিলাদের নামাষের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং তাতে এ কথা প্রমাণ হয়েছে যে, আয়িম্মায়ে তাবেয়ীনের তালীম ও শিক্ষা অনুযায়ী রুকু, সিজদা ও বৈঠকসহ একাধিক আমলের মধ্যে মহিলাদের নামাযের পদ্ধতি পুরত্ষ থেকে ভিন্ন ছিল। অতএব এ ক্ষেত্রে শুধু একজন তাবেয়ী মহিলার ব্যক্তিগত আমলকে অথাধিকার দেওয়ার ব্যাপারটি যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে যখন এই বর্ণনাতেই সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, এ বিষয়ে তিনি অন্য সাহাবী ও তাবেয়ী মহিলাদের থেকে সম্পূর্ণ ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন । 1529405৯2৯5 উ৮ 02201572054 রিনি

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।