নবীজীর স. নামায ৩৮৯ এবং পুরুষ ও মহিলার নামাযের অভিন্ন পদ্ধতির পক্ষে কথা বলেন, তাদের আলেমগণ এ বিষয়ে কী ফতওয়া দিয়েছেন। গায়রে মুকাল্লিদ আলেমগণের ফতওয়া মহিলাদের নামাষের পদ্ধতি সম্পর্কে ইতিপূর্বে যা কিছু উল্লেখ করা হয়েছে অর্থাৎ হাদীস শরীফ, সুন্নতে খলীফায়ে রাশেদ, সুন্নতে সাহাবা, ইজমায়ে তাবেয়ীন ও চার ফিকহের একমত্য তথা যুগ-যুগ ধরে অবিচ্ছিন্নভাবে চলে আসা মুসলিম উন্মাহ্র সর্বসম্মত ও দলীলভিত্তিক আমলের আলোকে এই নিবন্ধে যা কিছু পেশ করা হয়েছে নেতৃস্থানীয় গায়রে মুকাল্লিদ আলিমগণও তা স্বীকার করেন এবং তারা সেই আলোকে ফতওয়াও প্রদান করেছেন। মাওলানা মুহাম্মদ দাউদ গযনবী (রহ.)-এর পিতা আল্লামা আবদুল জাব্বার গযনবী (রহ.)কে জিজ্ঞেস করা হল, মহিলাদের নামাযে জড়সড় হয়ে থাকা কি উচিত? জবাবে তিনি একটি হাদীস উল্লেখ করে লেখেন : “এর উপরই আহলে সুন্নাত ওয়াল জামাআতের চার মাযহাব ও অন্যান্যদের মাঝে আমল চলে আসছে।” এরপর তিনি চার মাযহাবের কিতাবের উদ্ধৃতি প্রদান করার পর লেখেন, “মোটকথা, মহিলাদের জড়সড় হয়ে নামায পড়ার বিষয়টি হাদীস ও চার মাযহাবের ইমামগণ ও অন্যান্যের সর্বসম্মত আমলের আলোকে প্রমাণিত। এর অস্বীকারকারী হাদীসের কিতাবসমূহ ও উম্মতের সর্বসম্মত আমল সম্পর্কে বেখবর ও অজ্ঞ।” (ফাতাওয়া গযনবিয়্যা ২৭ ও ২৮; ফাতাওয়া উলামায়ে আহলে হাদীস ৩/১৪৮ ও ১৪৯; মাজমুআয়ে রাসায়েল, মাওলানা আমীন সফদর উকারবী ১/৩১০-৩১১) মাওলানা আলী মুহাম্মাদ সাঈদ “ফাতাওয়া উলামায়ে আহলে হাদীস" গ্রন্থে এই পার্থক্যের কথা স্বীকার করেছেন। (মাজমুআয়ে রাসায়েল ১/৩০৫) মাওলানা আবদুল হক হাশেমী মুহাজির মক্কী তো এই পার্থক্য সম্পর্কে স্বতন্ত্র ুস্তিকাই রচনা করেছেন। পৃসতিকাটির নাম ১৮পটি ৬৯০ 32227 ৯4০০1 ০ মা] ০5৩5 25 ১০2 ইতিপূর্বে এ সম্পর্কে নবাব সিদ্দীক হাসান খান কৃত [মৃত্যু ১৩০৭) “আউনুল বারী'র উদ্ধৃতি পেশ করা হয়েছে; যিনি তৎকালীন আহলে হাদীসদের সবচেয়ে বড় আলেম ছিলেন। তন্ত্র মুহাদ্দিস আমীর ইয়ামানীর 'সুবুলুস সালামে”র উদ্ধৃতি দেওয়া হয়েছে; গায়রে মুকাল্লিদ ও সালাফী ভাইদের দেখা যায়, তারা তাকে নিজেদের লোক মনে করেন এবং এই কিতাবকে নিজেদেরই কিতাব মনে করে থাকেন।
— পৃষ্ঠা ৩৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।