নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮৮ পরিশিষ্ট হাফসা বিনতে সীরীন থেকে সনদসহ বর্ণনা করেন যে, তারা হাত উঠাতেন। ইমাম তাউসের বক্তব্যও তা-ই। উপরস্তু যার ব্যাপারে তাকবীর বলার নির্দেশ রয়েছে তার ব্যাপারে হাত উঠানোরও নির্দেশ রয়েছে। যেমন পুরুষ করে থাকে এ হিসাবে মহিলা হাত উঠাবে, তবে সামান্য । আহমাদ (রহ.) বলেন, তুলনামূলক কম উঠাবে। দ্বিতীয় মত এই যে, মহিলাদের জন্য হাত উঠানোরই হুকুম নেই। কেননা, হাত ওঠালে কোন অঙ্গকে ফাক করতেই হয় অথচ মহিলাদের জন্য এর বিধান দেওয়া হয়নি। বরং তাদের জন্য নিয়ম হল রুকু সিজদাসহ পুরো নামাযে নিজেদেরকে গুটিয়ে রাখবে ।” (আল মুগনী, ইবনে কুদামা ২/১৩৯) উপরোক্ত বক্তব্যের আলোকে এ কথা স্পষ্টভাবে বুঝে আসে যে, হাম্বলী মাযহাবে মহিলাদের হাত উঠানো নিয়ে ইখতিলাফ রয়েছে; কিন্তু এ বিষয়ে কোন ইখতিলাফ নেই যে, রুকু-সিজদা ও অন্যান্য ক্ষেত্রে জড়সড় হয়ে থাকতে হবে । আর হাত উঠানোর মত যে বর্ণনায় এসেছে তাতেও সামান্য উঠাতে বলা হয়েছে। যার নিহিতার্থ হল সতর রক্ষার্থে সতর্কতা অবলম্বন করা জরুরি । ২. ইমাম ইবনে কুদামা রেহ.) তীর অপর গ্রন্থ 'আলমুকনি'তে পুরুষের নামাযের পদ্ধতি উল্লেখ করার পর বলেন- ৯০0১০৫০ এন্টি তল জা ২:33 594 8207 25935 9৮০৮৮555৯১2 পন “এসব ক্ষেত্রে মহিলার হুকুম পুরুষের মতই | তবে মহিলা রুকু ও সিজদায় নিজেকে গুটিয়ে রাখবে । অনুরূপ নামাযের অন্যান্য রুকনেরও এই হুকুম । এতে কারো দ্বিমত নেই; মহিলা চারজানু হয়ে বসবে কিংবা উভয় পা এক সাথে করে ডান পাশ দিয়ে বের করে দিবে।” (জাল মুকনি ২/৯০, আল ইনসাফসহ) উপরোক্ত বক্তব্যটি উল্লেখ করে আল্লামা মারদাভী (রহ.) বলেন, “ইমাম আহমাদ (রহ.) থেকে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, মহিলাদের জন্য উভয় পা ডান দিক দিয়ে বের করে বসাই উত্তম।” (আল ইনসাফ ফী মারিফাতির-রাজিহি মিনাল খিলাফ, আল্লামা মারদাভী রহ. [মৃত্যু ৮৮৫] ২/৯০) এ পর্যন্ত হাদীস, আছারে সাহাবা, আছারে তাবেয়ীন ও চার ইমামের সম্মিলিত সিদ্ধান্ত পেশ করা হয়েছে। এবার আমরা দেখব, আমাদের যে গায়রে মুকাল্লিদ ভাইয়েরা মহিলাদের নামাযের ভিন্ন পদ্ধতির বিষয়টিকে উপেক্ষা করেন

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।