নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮৪ পরিশিষ্ট ইবরাহীম নাখায়ী (রহ.)-এর পূর্বোক্ত বক্তব্য থেকে একথাই বুঝে আসে । যদি ধরেও নেওয়া হয় এখানে ৫ এর প্রথম অর্থই চোরজানু হয়ে বসা) উদ্দেশ্য; তাতেও প্রমাণিত হয় যে, পুরুব ও মহিলার বসার পদ্ধতি এক নয়। কারণ একথা সকলেরই জানা আছে যে, পুরুষের জন্য চারজানু হয়ে বসা সুন্নতের পরিপন্থী ও মাকরূহ। পূর্বোক্ত বর্ণনাগুলো ছাড়াও আয়িম্মায়ে তাবেয়ীনের আরো কিছু বর্ণনা রয়েছে যার দ্বারা একথা স্পষ্ট হয়ে যায় যে, মহিলার নামায পুরুষের নামায থেকে ভিন্ন। পক্ষান্তরে কোন একজন তাবেয়ী ইমাম থেকেও এর বিপরীত বক্তব্য প্রমাণিত নেই। মোটকথা তাবেয়ী-যুগে যারা ইমাম এবং ইসলামী বিধি-বিধানের ক্ষেত্রে অনুসরণীয় তাদের মতামত থেকে প্রমাণিত হল যে, মহিলা ও পুরুষের নামাযের পদ্ধতি অভিন্ন মনে করা ভুল, সাহাবী ও তাবেয়ীদের মতামতের সাথে এই ধারণার কোন মিল নেই। চার ইমামের ফিকহের আলোকে ফিকহে ইসলামী কুরআন-সুনাহ্র ব্যাখ্যা ও তার প্রায়োগিক পদ্ধতি সংরক্ষণ করে । কুরআন-হাদীসের সুস্পষ্ট বিধি-বিধান সুবিন্যন্তভাবে সংকলন করা এবং 'মুজমাল' আহকামের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা ফিকহে ইসলামীর মূল দায়িতু। ফিকহে ইসলামীর চারটি সংকলন উম্মতের মাঝে প্রচলিত । অর্থাৎ ফিকহে হানাফী, ফিকহে মালেকী, ফিকহে হাম্বলী ও ফিকহে শাফেয়ী । এই চার ফিকহের ইমামদের মাঝে বিভিন্ন মাসআলায় দলীলভিভ্তিক ইখতিলাফও হয়েছে; কিন্তু আলোচিত বিষয়ে তাদের ভাষ্য ও বক্তব্য এক অর্থাৎ মহিলাদের নামাযের পদ্ধতি কোন কোন ক্ষেত্রে পুরুষদের থেকে ভিন্ন। (ফিকহে হানাফী ১. ইমাম আবু হানীফা রেহ.)-এর অন্যতম প্রধান শিষ্য ইমাম মুহাম্মদ (রহ.) বলেন_ 32100 ক ত425০545্ “আমাদের নিকট মহিলাদের নামাযে বসার পছন্দনীয় পদ্ধতি হল উভয় পা একপাশে মিলিয়ে রাখবে, পুরুষের মত এক পা দীড় করিয়ে রাখবে না।” (কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ ১/৬০৯)

— পৃষ্ঠা ৩৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।