নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩৭ পরিশেষে এই ঘটনা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে উপস্থাপিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই ভর্সনা করলেন না। ১... আলমুজামুল কাবীর তবারানী খ. ১৯, পৃ. ৮০) এই মতভেদ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশের অর্থ নির্ধারণ নিয়ে হয়েছিল এবং প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল নবীজীর আনুগত্য ও আদেশ পালন তাই কোনো দলকেই তিরক্ষার করা হয়নি। ইবনুল কাইয়েম রাহ. “যাদুল মাআদ” গ্রন্থে জালোচনা করেছেন। বাস্তবে কাদের সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি বিস্তারিতভাবে লিখেছেন, যারা নামায কাযা করেননি তাদের সিদ্ধান্তই ছিল সঠিক। তারা দুই ছওয়াবের অধিকারী । আর অন্যরাও যেহেতু “নস*-এর বাহ্যিক অর্থ অনুসরণ করেছেন এবং তাদেরও লক্ষ্য ছিল রাসূলুল্লাহর আনুগত্য তাই তারা “মাজুর' এবং এক ছওয়াবের অধিকারী । (যোদুল মাআদ ক্বী হাদয়ি খাইরিল ইবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ড : ৩, পৃষ্ঠা ১১৮-১১৯; হাদমুহ্‌ ফিল আমান) আমি যে বিষয়টি আরজ করতে চেয়েছিলাম তা এই যে, শরয়ী নস'-এর অর্থ নির্ধারণের ক্ষেত্রে কখনও কখনও সাহাবা-যুগেও মতভেদ হয়েছে এবং যেহেতু তা যুক্তিসংগত ছিল তাই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরই আপত্তি করেননি। আমাদের আলোচনা নামাযের নিয়ম সম্পর্কে। এজন্য এ বিষয়েরই আরেকটি দৃষ্টান্ত পেশ করছি। হাদীস শরীফে এসেছে যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-_ রি ভমর্া 98১12১০৭ এই হাদীসের শাব্দিক তরজমা হল “ফাতিহা ছাড়া কোনো নামায নেই।' নামাযের কিরাত-প্রসঙ্গে যদি এটিই একমাত্র হাদীস হত এবং এ বিবয়ে অন্য কোনো হাদীস বা শরীয়তের অন্য কোনো দলীল না থাকত তাহলে একথা বলা ছাড়া উপায় থাকত না যে, নামাযে ইমাম ও মুনফারিদের মতো মুক্তাদীরও ফাতিহা পড়া অপরিহার্য । কিন্তু যখন এই হাদীসের সঙ্গে কুরআন মজীদের এই আয়াতও সামনে থাকবে-

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।