নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৭৬ পরিশিষ্ট এই সব মাসআলার মতই একটি হল নামাযের মাসআলা । নামাযের বেশ কিছু আহকামে পুরুষ ও মহিলার মধ্যে পার্থক্য রয়েছে। যেমন 8 ১. ইমাম ও খতীব পুরুষই হতে পারে। মহিলা ইমাম ও খতীব হতে পারে না। ২. আযান শুধু পুরুষই দেয়; মহিলাকে মুয়াজ্জিন বানানো জায়েয নয়। ৩. ইকামত শুধু পুরুষই দেয়; মহিলা নয়। ৪. পুরুষের জন্য জামাআত সুন্নতে মুয়ান্ধাদা; অথচ মহিলাকে মসজিদ ও জামাআতের পরিবর্তে ঘরের ভেতরে (১-১:| 2) নামায পড়ার হুকুম করা হয়েছে। ৫. সতরের মাসআলায় পুরুষ ও মহিলার মাঝে পার্থক্য রয়েছে; সে কথা বলাই বাহুল্য। ৬. নামাযে সতর্ক করার মত কোন ঘটনা ঘটলে সতর্ক করার জন্য কিংবা অবহিত করার জন্য পুরুষকে তাসবীহ পড়ার হুকুম করা হয়েছে; অথচ মহিলাদের জন্য হুকুম হল “তাসফীক' করা তথা হাতে শব্দ করে অবহিত করা। ৭. জুমার নামা শুধু পুরুষের উপর ফরয; মহিলার উপর নয়। উপরোক্ত মাসজালাসমূহে লক্ষ্যণীয় বিষয় হল যে, অনেকগুলো কাজ সুন্নত বা ফরয হওয়া সত্তেও মহিলাদের সতর ও পর্দার বিধানকে প্রাধান্য দিয়ে তাদের জন্য স্বতন্ত্র হুকুম দেওয়া হযেছে। তদ্রপ নামায আদায়ের পদ্ধতির মধ্যেও মহিলাদের সতর ও পর্দার বিশেষ বিবেচনা করতে গিয়ে বেশ কিছু জায়গায় শরীয়ত মহিলাদের জন্য স্বতন্ত্র হুকুম নির্ধারণ করেছে: উপরোক্ত সংক্ষিপ্ত ভূমিকার পর আমরা চার ধরনের দলীলের আলোকে কিছু ক্ছ ক্ষেত্র মহিলাদের নামামের পদ্ধতি পুরুষদের থেকে ভিন হওয়ার বিষয়টি স্পষ্ট করে তোলার প্রয়াস পাব ইনশাআল্লাহ 527১0 11.551)55 প্রথমত হাদীস শরীফের আলোকে । দ্বিতীয়ত আসারে সাহাবা তথা সাহাবায়ে কেরামের বক্তব্য ও কর্মের আলোকে । তৃতীয়ত তাবেয়ী ইমামগণের একমত্যের আলোকে । চতুর্ঘত চার ইমামের একমত্যের আলোকে সবশেষে আমরা একথাও উল্লেখ করব যে, খোদ গায়রে মুকাল্লিদ আলেমরাও- যাদের কথিত অনুসারীরা এ পার্থক্যটিকে আজ মানতে চান না মহিলাদের নামাষের পার্থক্যের এই বাস্তবতাকে স্বীকার করে নিয়েছেন এবং এর ভিত্তিতেই তাদের ফতওয়া বিদ্যমান।

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।