নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩৭৫ | রনি এ অধ্যায়ে মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেবের তিনটি মূল্যবান প্রবন্ধ সংযুক্ত করা হয়েছে। প্রবন্ধগুলো হচ্ছে “মহিলাদের নামাযের পদ্ধতি”, ৷ “সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত-সংখ্যা” এবং “সহীহ, ! হাদীসের আলোকে ঈদের নামায” -প্রকাশক মহিলাদেন নামাযের পদ্ধতি ভূমিকা £ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে । বিশেষ হেকমতের কারণেই মানুষকে দুটি শ্রেণীভুক্ত করে সৃষ্টি করেছেন। পুরুষ ও মহিলা । তারা মানুষ হিসেবে সমান । তাদের মাঝে মানুষ হিসেবে কোন তারতম্য নেই। তবে শারীরিক গঠন, সক্ষমতা, আকর্ষণ-বিকর্ষণ, নিরাপত্তা এবং সতর ও পর্দা সহ বেশ কিছু বিষয়ে বড় রকমের পার্থক্য রয়েছে। পার্থক্যের এ দিকটিকেও বাহ্যিক জীবন যাপনে যেমন গুরুতু দেওয়া হয়েছে তেমনি ইবাদতের ক্ষেত্রেও কোন কোন পর্যায়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ওইসব ইবাদতের অন্যতম হল নামায । থহণযোগ্য কোন দলীল ও যুক্তির ওপর ভিত্তি না করেই কোন কোন মহলের পক্ষ থেকে নারী-পুরুষের নামাযের এই পার্থক্য অস্বীকার করার প্রবণতা . লক্ষ্য করা যাচ্ছে বলেই এ বিষয়ে দলীল ও যুক্তিভিত্তিক কিছু আলোচনার প্রশ্োজন দেখা দিয়েছে। আমরা মনে করি, অপরাপর কিছু ইবাদত ও মাসআলার ক্ষেত্রে পুরন্ষ ও মহিলার মাঝের সর্বসম্মত ও স্বতঃসিদ্ধ পার্থক্যসমূহের উদাহরণ ও গ্রহণযোগ্য দলীলসমূহের ধারাবাহিক উপস্থাপন, আলোচনার কার্যকারিতা ও সফল বাস্তবায়নে সহায়ক হবে । তাই আমরা সেভাবেই অগ্রসর হতে চাই । দেখা যাচ্ছে অধিকাংশ মাসআলায় পুরদ্ষ ও মহিলার হুকুম এক; কিন্তু এমন অনেক মাসআলা রয়েছে যেখানে মহিলাদের হুকুম পুরুষদের থেকে ভিন্ন । আর সেক্ষেত্রে কারো মাঝেই কোন মতভেদ নেই। যেমন : ১. পুরুষ ও মহিলা উভয়ের উপরই হজ্জ ফরব; কিছু মহিলাদের জন্য পথখরচ ছাড়াও হজ্জের সফরে স্বামী বা মাহরাম পুরুষের উপস্থিতি শর্ত । ২. ইহরাম অবস্থায় পুরুষের জন্য মাথা ঢাকা নিষেধ; অথচ মহিলাদের জন্য ইহরাম অবস্থায়ও মাথা ঢেকে রাখা ফরয। ৩. ইহরাম খোলার সময় পুরুষ মাথা মুগ্তাবে; কিন্তু মহিলার মাথা মুগ্ডানো নিষেধ । 8. হজ্জ পালনের সময় পুরুষ উচ্চ আওয়াজে 'তালবিয়া” পাঠ করে; অথচ মহিলার জন্য নিঙ্ন আওয়াজে পড়া জরুরি ।

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।