নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩৭৩ ' শেষ কথা আল্লাহ রাব্বুল আলামীনের দয়া ও অনুগ্রহের জযবায় হৃদয় আজ কানায় কানায় পরিপূর্ণ। তাঁরই তাওফীকে 'নামাযে পয়ান্বর' রচনা করা সম্ভব হয়েছে। এ পুস্তকের তথ্য-সংগ্রহের কাজ মদীনা মুনাওয়ারায় সম্পন্ন হয়েছিল গ্রন্থনা ও বিন্যাসের সুচনা বায়তুল্লাহর ছায়ায় মাকামে ইবরাহীমের নিকটে। প্রথম দিকের কিছু অংশ এবং শেষের আলোচনাগুলো মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহৃতে বসে লেখা হয়েছে। আর আজ বায়তুল্লার শীতল ছায়ায় এর সমান্তি হচ্ছে। ৯:৮৫ ৭৮ ৪১৫৯) নিলি এ পুস্তকের পূর্ববর্তী পৃষ্ঠাগুলো থেকেই পরিষ্কার হয়েছে যে, এ পুস্তকের সকল আলোচনার মূল সূত্র হল কুরআনুল কারীম, সহীহ হাদীস ও আছারে সাহাবা। এতে যে বিষয়গুলো সামনে আসে তা হল, এই নামায সম্পূর্ণ সুন্নাহ্‌ সম্মত। আর ফিকহে হানাফীর মূল সুত্র কুরআন, সুন্নাহ ও আছারে সাহাবা । আর অদৃরদর্শী কিছু মানুষের বিভ্রান্তি ও একশ্রেণীর আলেমেরও প্রচারণা যে, ফিকহে হানাফী ইমাম আবু হানীফার ব্যক্তিগত মতামতের সংকলন- সম্পূর্ণ ভিত্তিহীন। সবশেষে দুআ এই যে, আল্লাহ তাআলা সকলকে কুরআন-সুন্নাহর আনুগত্য করার এবং সাহাবায়ে কেরাম রো.) ও সালাফে সালেহীনের পদাঙ্ক অনুসরণ করার তাওফীক দিন। সঠিক চিন্তাশক্তি দান করুন। আর সালাফের বিরুদ্ধাচরণ, তাদের সম্পর্কে হিংসা-বিদ্বেষ পোষণ করা থেকে এবং অহঙ্কার ও প্রবৃত্তির অনুসরণ থেকে সবাইকে রক্ষা করুন। + 75৯757৪14০৩ 7 নি] মুহাম্মদ ইলিয়াস ফয়সল

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।