৩৭২ পরিশিষ্ট ১. যে প্রথম রাতে তারাবী পড়ে সে শেষ রাতে তাহাজ্জুদও পড়তে পারে । যেহেতু আজকাল সকল মানুষ প্রথম রাতেই তারাবী পড়ে থাকে তাই তাদের শেষ রাতে তাহাজ্জুদ পড়া উচিত। ২. তাহাজ্জুদের সময় হল রাতের শেষ ভাগে । ৩. প্রথম রাতের ইবাদতকে তাহাজ্জুদের স্থলবর্তী বলা যায় না। ৪. কেউ যদি কখনো শেষ রাতে তারাবী পড়ে তবে তা তাহাজ্জুদেরও স্থলবর্তী হবে। এ কথার ব্যাখ্যা আরও স্পষ্টভাবে মাওলানা ছানাউল্লাহ অমৃতসরীর কিতাব “আহলে হাদীস কা মাযহাব” পৃ. ৯৩-এ রয়েছে যে, “তারাবী তাহাজ্জুদের স্থলবর্তী হওয়ার কারণে এই দুটি এক নামায হওয়া প্রমাণিত হয় না। যেমন জুমআর নামায জোহরের স্থলবর্তী হওয়ায় জুমআ-জোহর এক নামায প্রমাণিত হয় না।” উপরোক্ত আলোচনার পর আশা করি, কোনো ভুল ধারণার অবকাশ থাকবে না এবং রমযান মাসের পূর্ণ খায়ের ও বরকত লাভের বিষয়ে আগ্রহী হওয়া আমাদের গায়রে সুকাল্লিদ ভাইদের পক্ষেও সহজ হবে
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।