৩৭০ পরিশিষ্ট এখানে একথা মনে রাখা প্রয়োজন যে, গায়রে মুকাল্লিদ বন্ধুণণ যখন তাদের এক খুতবা স্থানীয় ভাষায় ও অপর খুতবা আরবী ভাষায় দেওয়ার সপক্ষে কুরআন-সুন্নাহ ও আছারে সাহাবা থেকে কোনো দলীল উপস্থিত করতে সক্ষম হন না তখন হানাফী মাযহাবের এই সিদ্ধান্তকে অবলম্বন করতে চান। অথচ এখানেও এমন কিছু নেই, যা তাদের ধারণাকে সমর্থন করে । কেননা, হানাফী মাযহাবের ওই সিদ্ধান্ত অক্ষমতার অবস্থায় প্রযোজ্য, সাধারণ অবস্থায় নয়। এজন্য হানাফী মাযহাবের অনুসারী খতীবপণ দুই খুতবা আরবী ভাষায় দিয়ে থাকেন । অন্যদিকে গায়রে মুকাপ্িদ লোকেরা আরবী ভাষায় খুতবা প্রদানে সক্ষম হওয়া সত্তেও অনারবী ভাষায় খুতবা দিয়ে থাকেন। অতএব হানাফী মাযহাবের উপরোক্ত মাসআলা থেকে গায়রে মুকাল্লিদ বদ্ধাদের ধারণা প্রমাণের কোনো সুযোগ নেই। এখানে আরেকটি বিষয়ও রয়েছে। তা এই যে, গায়রে যুকাল্লিদ বন্ধুরা এক খুতবা স্থানীয় ভাষায়, অপর খুতবা আরবী ভাষায় দিয়ে থাকেন। অথচ অক্ষমতার অবস্থায় হানাফী মাযহাবের সিদ্ধান্ত হল উভয় খুতবা স্থানীয় ভাষায় দিবে। খে) হানাফীগণ যেহেতু শরীয়তের সকল বিষয়ে হাদীস ও সুন্নাহর পূর্ণ অনুসারী তাই তারা সুন্নাহ মোতাবেক উভয় খুতবা আরবী ভাষায় দিয়ে থাকেন। আলোচনা পেশ করলেও তা খুতবার অংশ গণ্য করেন না। গায়রে মুকাল্লিদ বন্ধুগণ যেহেতু এ বিষয়ে হানাফী মাযহাবের উদ্ধৃতি দিয়ে থাকেন তাই সুন্নাহ অনুসরণের বিবেচনায় হোক বা হানাফী মাযহাব অনুসরণের বিবেচনায়, তাদেরও এ নিয়ম অনুসরণ করা উচিত। আন্মাহ তাদেরকে সুন্নত খুতবা সুন্নতী ভাষায় দেওয়ার তাওফীক দান করুন। তারাবী-তাহাজ্ছদ এক নামায নয় (২৭৫ পৃষ্ঠার পর) প্রসঙ্গত জেনে রাখা ভালো যে, গায়রে মুকাল্লিদদের দায়িত্বশীল আলিমগণও মনে করেন, তারাবী ও তাহাজ্জুদ ভিন্ন দুই নামায । এ প্রসঙ্গে মশহুর গায়রে যুকাল্পিদ আলিম মাওলানা ছানাউন্ধাহ অযৃতসরীর একটি আলোচনা উল্লেখযোগ্য । আবদুল্লাহ চকরালভী নামক এক হাদীস অস্বীকারকারী যখন তারাবী-তাহাজ্জুদ এক নামায হওয়ার কথা প্রচার করতে আরন্ত করে তখন তিনি
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।