নবীজীর স. নামায ৩৬৯ খুতবার ভাষা : কিছু যুক্তি ও পর্যালোচনা (থে৫২ পৃষ্ঠার পর) জেনে রাখা ভালো যে, গায়রে সুকান্নিদ বন্ধুগণ তাদের কর্মরীতির ধর্মীয় ভিত্তি অবেষণের জন্য বিভিন্ন যুক্তির অবতারণা করে থাকেন। যথা : ১. খুতবার উদ্দেশ্য হল ওয়াজ-নসীহত। কিন্তু শ্রোতারা যদি আরবী ভাষা না বোঝে তাহলে খুতবার এই উদ্দেশ্য ব্যাহত হয়। পর্যালোচনা : (ক) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামও এ বিষয়ে সচেতন ছিলেন যে, তাদের কিছু অথবা সকল শ্রোতা অনারব ছিলেন। তবু তারা দুই খুতবা আরবী ভাষায় দিয়েছেন। তাহলে যা সে যুগে অনারবী ভাষায় খুতবা দেওয়ার শরীয়তসম্মত প্রয়োজন বিবেচিত হয়নি তা পরবর্তী যুগে কীভাবে প্রয়োজন বিবেচিত হবে ? খে) উপরের যুক্তি কুরআনের আলোকেও গ্রহণযোগ্য নয়। কেননা, কুরআন গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য অবতীর্ণ য়েছে। ইরশাদ হয়েছে- 20০ 222১৫8215৯8 35 এ (24: ০৯) ৮6025858 “হে লোকসকল! তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছে উপদেশ ও অন্তরের সকল ব্যাধির উপশম । আর হিদায়েত ও রহমত মুমিনদের জন্য ।* (সূরা ইউনুস : ৫৭) তাহলে যখন কুরআন আরবী ভাষায় হওয়া তার উপদেশ ও পথনির্দেশ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না তখন খুতবা আরবী ভাষায় হওয়া তার উপদেশ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক কেন হবে ? (গ) স্থানীয় ভাষায় খুতবা দেওয়ার কারণ যদি এ-ই হয় যে, শ্রোতাদেরকে কথাগুলো বোঝাতে হবে আর তা স্থানীয় ভাবা ছাড়া অন্য ভাষায় কোনোভাবেই সম্ভব নয় তাহলে দ্বিতীয় খুতবাও তো স্থানীয় ভাষায়ই হওয়া উচিত। অথচ গায়রে মুকাল্লিদ বন্ধুরা প্রথম খুতবা স্থানীয় ভাষায় দিলেও দ্বিতীয় খুতবা আরবী ভাষায় দিয়ে থাকেন। এখন হয়তো তাদের এই যুক্তিকেই ভুল বলতে হয় কিংবা বলতে হয় যে, তারাও এই যুক্তি মোতাবেক পুরোপুরি আমল করেন না। ২. যদি জুমআর ইমাম আরবী ভাষায় খুতবা দিতে অক্ষম হয় এবং সেখানে আরবী ভাষায় খুতবা দিতে সক্ষম অন্য কেউ না থাকে তাহলে এই অক্ষমতার কারণে স্থানীয় ভাষায় খুতবা দেওয়া যাবে। হানাফী মাযহাবের সিদ্ধান্তও তাই। ২৪
— পৃষ্ঠা ৩৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।