নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ নবীজীর স. নামায বিভিন্ন হবে তো নসের ব্যাখ্যা নির্ণয়ে মতভেদ হওয়াটাই স্বাভাবিক । এ ধরনের মতভেদের দৃষ্টান্ত নবীযুগেও বিদ্যমান ছিল। এখানে এ বিষয়ের প্রসিদ্ধ ঘটনাটি উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গযওয়ায়ে আহ্াব (খন্দকের যুদ্ধ)- এর মতো কঠিন গযওয়া থেকে ফিরে আসলেন এবং হাতিয়ার রেখে গোসল করলেন। ইতিমধ্যে হযরত জিবরীল আ. এসে বললেন, আপনি অস্ত্র রেখে দিয়েছেন? আল্লাহর কসম! আমরা তো এখনও পর্যন্ত অস্ত্র ছাড়িনি। জলদি চলুন। এটাই আল্লাহর আদেশ। রাসূলুল্রাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন দিকে যাব? জিবীল আ. বনু কুরাইযার দিকে ইঙ্গিত করে বললেন, ওই দিকে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বের হলেন এবং হযরত বিলাল রা.-কে ঘোষণা দিতে বললেন- 885 ও এস ৪০৩৩৫ ৪ “যে রাসূলুল্লাহর বাধ্য ও অনুগত সে যেন বনু কুরাইযায় যেয়েই আছরের নামায পড়ে।' ঘোষণা শোনামাত্র সবাই অন্ত্র হাতে রওনা হয়ে গেলেন। অনেকেই সময়মতো পৌছে গেলেন। আর কিছু সাহাবী রাস্তায় ছিলেন। এদিকে আছরের সময় শেষ হয়ে যাচ্ছিল। এঁদের মধ্যে মতভেদ হল যে, নামায কোথায় পড়া হবে। কিছু সাহাবী বললেন, আমরা সেখানেই নামায পড়ব যেখানে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। অন্যরা বললেন, রাসূলুল্লাহর উদ্দেশ্য এই ছিল না যে, আমরা নামায কাযা করি। শেষে কিছু সাহাবী পথিমধ্যেই নামায পড়ে রওনা হলেন, অন্যরা বনু কুরাইযায় পৌছে নামায পড়লেন। তখন সূর্য অন্তমিত হয়েছে। তাঁদের বক্তব্য ছিল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ পালন করেছি। অতএব আমাদের কোনো অপরাধ নেই। বর্ণনাকারী বলেন_ ১৪৭৪৬০৪০৭০৯৬০০৫৪৩ এ অর্থাৎ যারা পথিমধ্যে নামায পড়েছেন তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ঈমানের কারণে ছওয়াবের আশায় নামায পড়েছেন আর যারা কাযা করেছেন তারাও রাসূলুল্লাহর আদেশের উপর ঈমান ও ছওয়াবের আশায় কাযা করেছেন।

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।