নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩৬৭ বর্ণনায় মুজাহিদ (রহ.) থেকে জানা গেছে যে, নামাযের সূচনা ছাড়া অন্য ক্ষেত্রগুলোতেও তিনি রাফয়ে ইয়াদাইন করা ছেড়ে দিয়েছিলেন। সকল রেওয়ায়েত বিবেচনায় পরিষ্কার হয়ে যায় যে, প্রথম দিকে তার আমল বিভিন্ন রকম থাকলেও সর্বশেষ আমল তা-ই ছিল যা মুজাহিদ (রহ.)-এর বর্ণনায় উদ্ধৃত হয়েছে। হানাফীগণ এই নিয়মই অনুসরণ করে থাকেন। গায়রে মুকাল্িদ বন্ধুদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, কোনো কোনো বর্ণনায় ইবনে উমর (রা.) থেকে সাজদার সময় রাফয়ে ইয়াদাইন করার কথা এসেছে। আপনারা সে সময় রাফয়ে ইয়াদাইন করেন না কেন ? তারা তখন উত্তর দিয়ে থাকেন, সহীহ বর্ণনায় এসেছে, হযরত ইবনে উমর পরবর্তীতে সাজদার সময় রাফয়ে ইয়াদাইন পরিত্যাগ করেছিলেন। এই উত্তরের পরিপ্রেক্ষিতে তাদের খেদমতে আরয এই যে, সহীহ বর্ণনায় রয়েছে, ইবনে উমর (রা.) নামাযের সূচনা ছাড়া অন্য সকল ক্ষেত্রে রাফয়ে ইয়াদাইন পরিত্যাগ করেছিলেন। এই সহীহ বর্ণনাটি অবলম্বন করাও কি আপনাদের কর্তব্য নয়? মোটকথা, রাফয়ে ইয়াদাইন প্রসঙ্গে ইবনে উমর (রা.)-এর সকল বর্ণনা সামনে রাখা না হলে বিষয়টির প্রকৃত অবস্থা অনুধাবন করা সম্ভব নয়। দ্বিতীয় দলীল গায়রে মুকাল্লিদ ব্যক্তিগণ সাধারণত বলে থাকেন যে, রাফয়ে ইয়াদাইন বহু সাহাবী থেকে বর্ণিত হয়েছে। পঞ্চাশ সাহাবী থেকে রাষয়ে ইয়াদাইন বর্ণিত হওয়ার যে বক্তব্য তারা প্রদান করে থাকেন তার হাকীকত ইতোপূর্বে উল্লেখিত হয়েছে। রাফয়ে ইয়াদাইনকারী সাহাবীর সংখ্যা বেশি দেখাবার জন্য তারা যে নিয়ম অনুসরণ করেন তার আরেকটি সৃষ্টান্ত দিচ্ছি। হযরত আবু হুমাইদ ছায়িদী (রা.) একবার দশজন সাহাবীর উপস্থিতিতে নামায পড়িয়েছেন এবং সে নামাযে তিনি রাফয়ে ইয়াদাইন করেছেন। গায়রে মুকালিদ বন্ধুপণ রাফয়ে ইয়াদাইনকারী সাহাবীদের সংখ্যা গণনা করার সময় সেই দশ সাহাবীকেও অন্যান্য সাহাবীর সঙ্গে গণনা করে থাকেন। তাদের অনুসৃত নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি, প্রায় সকল সাহাবীর আমল এই ছিল যে, তারা নামাযের সূচনা ছাড়া অন্য কোনো সময় রাফয়ে ইয়াদাইন করতেন না। কেননা, আমরা ইতোপূর্বে হযরত উমর (রা.) ও হযরত আলী (রা.)-এর আমল উদ্ধৃত করেছি। তাঁরা দু'জনই খলীফাতুল মুসলিমীন ছিলেন এবং নামাযের সূচনা ছাড়া অন্য সময় রাফয়ে ইয়াদাইন করতেন না। অন্য সকল সাহাবী বিভিন্ন সময় তাদের পিছনে নামায পড়েছেন। অতএব তারা

— পৃষ্ঠা ৩৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।