নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৪ পরিশিষ্ট “প্স্থকার হোফেয ইবনে হাজার রহ.) বলেন, “নামাযের শুরুতে রাফয়ে ইয়াদাইনের বিষয়টি পঞ্গাশজন সাহাবী বর্ণনা করেছেন, যাদের মধ্যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই দশ সাহাবীও রয়েছেন । বায়হাকী (রহ.) হাকেম (রহ.) থেকে বর্ণনা করেছেন যে, নামাযের শুরুতে রাফয়ে ইয়াদাইন করা এমন একটি আমল, যা খুলাফায়ে রাশেদীন, আশারায়ে মুবাশশারাহ্‌ এবং অন্যান্য সাহাবীগণ সম্মিলিতভাবে বর্ণনা করেছেন যদিও তারা বিভিন্ন ভূখণ্ড বিক্ষিপ্ত ছিলেন' ।” (সুবুলুস সালাম : ১/২৭৪) তাছাড়া ইতোপূর্বে আল্লামা নীমাতী রহ.)-এর বক্তব্য উল্লেখ করা হয়েছে যে, নামাযের সূচনা ছাড়া অন্য কোনো স্থানে রাফয়ে ইয়াদাইন করা খুলাফায়ে রাশেদীন থেকে প্রমাণিত নয় । (আছারুস সুনান : ১/১১১) মোটকথা, যে 'রাফয়ে ইয়াদাইন" পঞ্চাশজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে তা হচ্ছে নামাযের শুরুতে অর্থাৎ তাকবীরে তাহরীমার সময় হাত ওঠানো । এর বর্ণনাকারী সাহাবীদের মধ্যে খুলাফায়ে রাশেদীন ও আশারায়ে মুবাশশারাও রয়েছেন। প্রশ্ন হল, এই বাস্তবতা গোপন রেখে বিষয়টি এমনভাবে আলোচনা করা, যার দ্বারা শ্রোতা ধারণা লাভ করে যে, পঞ্চাশজন সাহাবী রুকৃতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাআতের সুচনাতে 'রাফয়ে ইয়াদাইন, করার কথা বর্ণনা করেছেন, ইলমী আমানতদারীর পরিচায়ক হবে কিঃ সপ্তম কথা : গায়রে মুকাল্লিদ বন্ধুগণ হযরত ওয়াইল ইবনে হুজ্র (রা.) ও হযরত মালিক ইবনুল হুআইরিছ (রা.)-এর বর্ণনাকে ভিত্তি বানিয়ে বলে থাকেন, শেষ দিকে অথচ তাঁরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের যে বিবরণ দিয়েছেন তাতে রুকুর সময় 'রাফয়ে ইয়াদাইন" করার কথা আছে। এ থেকে অনুমিত হয় যে, উপরোক্ত দুই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা পর্যন্ত নামাযে রাফয়ে ইয়াদাইন ছিল। আলোচনা : উপরোক্ত দু'জন সাহাবীর রেওয়ায়াতকে যদি কেবল এজন্য আলোচনার ভিত্তিরূপে গ্রহণ করা হয় যে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাযের যে যে স্থানে রাফয়ে ইয়াদাইন উল্লেখ করেছেন সব স্থানেই রাফয়ে ইয়াদাইন করা উচিত । হযরত ওয়াইল ইবনে হুজ্র এবং হযরত মালিক ইবনুল হুআইরিছ থেকে সাজদায় যাওয়ার সময়, সাজদা থেকে ওঠার সময় এবং প্রত্যেক তাকবীরের সময় রাফয়ে ইয়াদাইন করার বিবরণ বর্ণিত আছে। নিনোক্ত বর্ণনাগুলো দেখুন।

— পৃষ্ঠা ৩৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।