নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬২ পরিশিষ্ট করা কিংবা 'রাফয়ে ইয়াদাইন' না-করা হাদীস দ্বারা প্রমাণিত নয়- এই দাৰি করাও সম্ভব নয়।” (আত-তালীকাতুস সালাফিয়্যাহ) ৩. মুহাদ্দিস আহমদ শাকির (রহ.) গায়রে মুকাল্লিদদের অন্তর্ভুক্ত হওয়া সত্তেও উপরোক্ত বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি রাফয়ে ইয়াদাইন বিষয়ক হাদীসগুলোকে এভাবে প্রাধান্য দিয়েছেন যে, যখন কিছু হাদীস একটি বিষয় বিদ্যমান থাকা প্রমাণ করে আর অন্য কিছু হাদীস না-থাকা, তখন সেই রেওয়ায়াতগুলোই প্রাধান্য পেয়ে থাকে যা বিষয়টির বিদ্যমানতা প্রমাণ করে। তিনি লেখেন__ ।, ০০০০৮ 4. ১৯৯৩৫ 1,৮85. লাল ৩.০ ক লেদার 47588054545 542 (হা ০০1৫৩3০০০৮০) "90 অর্থাৎ, যে রেওয়ায়াতগুলোতে রাফয়ে ইয়াদাইন না-করার কথা আছে সেখানে আপত্তিকর কিছু নেই। এই রেওয়ায়াতগুলো সম্পর্কে আমরা এই ব্যাখ্যা প্রদান করতে পারি যে, “বিদ্যমানতা প্রকাশক হাদীস অগ্গণ্য হয়ে থাকে অবিদ্যমানতা প্রকাশক হাদীসের চেয়ে ।" মোটকথা, এ বিষয়টি পরিষ্কার যে, গায়রে মুকাল্পিদদের দায়িতৃশীল আলিমগণ এই স্বীকৃতি প্রদান করেছেন যে, 'রাফয়ে ইয়াদাইন" না-করাও একটি সুন্নত পদ্ধতি এবং তা হাদীস দ্বারা প্রমাণিত । আহমদ শাকির (রহ.)-এর উল্লেখিত নীতি সম্পর্কে এই প্রশ্ন ওঠা খুবই যৌক্তিক যে, সহীহ হাদীসে সাজদার সময় এবং অন্যান্য সময় রাফয়ে ইয়াদাইন করা এবং না-করা দুই-ই রয়েছে। তো উপরোক্ত নীতি অনুসারে রাফয়ে ইয়াদাইন সম্বলিত হাদীসগুলোর প্রাধান্য হয়ে সে স্থানগুলোতেও রাফয়ে ইয়াদাইন অপরিহার্য হয়ে যায়। অথচ এক্ষেত্রে ওই নীতি কার্যকর হচ্ছে না! যে নীতি সাজদার সময় রাফয়ে ইয়াদাইনের হাদীসকে প্রাধান্য দানে অকার্ধকর থাকে তা রুকুর সময় সে বিষয়কে প্রাধান্য দানে কীভাবে কার্যকর হয়ে যায়-এ প্রশ্ন খুবই যৌক্তিক। ষষ্ঠ কথা : অনেকে সরলমনা জনগণকে প্রভাবিত করার জন্য বলে থাকেন যে, 'রুকৃতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাআতের শুরুতে রাফয়ে ইয়াদাইন করা সম্পর্কে চার শ' হাদীস বর্ণিত হয়েছে।' কখনো বলেন, “রাফয়ে ইয়াদাইন বিষয়ক রেওয়ায়াত পঞ্চশজন সাহাবী থেকে বর্ণিত

— পৃষ্ঠা ৩৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।