নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৩ পরিশিষ্ট উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়েছেন । অথচ গায়রে মুকাল্লিদ বন্ধুগণ উচ্চ স্করেই বিসমিল্লাহ পড়ে থাকেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে, নুখারী- মুসলিমের হাদীসকে অন্য সকল হাদীসের উপর প্রাধান্য দেওয়ার সেই নীতি এবানে কেন অনুসৃত হল না? চতুর্থ কথা : ইমাম বুখারী (রহ.) সহীহ বুখারীতে বিপুল সংখ্যক সহীহ হাদীস সংকলিত করেছেন। এই হাদীসগুলো চয়ন করতে গিয়ে তিনি যে কঠিন মানদণ্ড অনুসরণ করেছেন তা তার অন্যান্য সংকলন যথা “রিসালা রাফউল ইয়াদাইন+ “রিসালা কিরাআত খালফাল ইমাম" ইত্যাদিতে অনুসরণ করেননি । তাই হাদীস-গন্থাবলির মধ্যে সহীহ বুখারীর যে মর্ধাদা তীর অন্যান্য কিতাবের সে মর্যাদা নয়। এমনকি এগুলো 'কুতুবে সিত্তার' অন্যান্য কিতাবের সমপর্যায়েরও নয়। তার সে রচনাবলিতে অনেক জয়ীফ হাদীসও রয়েছে। কিন্তু একশ্রেণীর গায়রে মুকাল্রিদ বক্তা ইমাম বুখারীর সেসব রচনা থেকে হাদীস বর্ণনা করে বারবার ইমাম বুখারীর উদ্ধৃতি দিয়ে সাধারণ জনগণকে এই ধারণা দেওয়ার প্রয়াস পেয়ে থাকেন যে, এই বর্ণনাগুলোও সহীহ বুখারীর হাদীসের সমপর্যায়ের ৷ এগুলো যে ইমাম বুখারীর অন্যান্য কিতাব থেকে গৃহীত-এ বিষয়টি তারা সযতে গোপন রাখেন। এ বিষয়ে শ্রোতা ও পাঠকবৃন্দের সচেতন থাকা প্রয়োজন। পঞ্ঘম কথা : গায়রে মুকালিদ বন্ধগণ সাধারণ জনগণের সামনে এই ধারণা প্রচার করেন যে, রুকুর সময় “রাফয়ে ইয়াদাইন" না-করা সম্পর্কে কোনো সহীহ হাদীস নেই। কিন্তু দলীল-প্রমাণের আলোচনায় এসে তারাও এই সত্যকে স্বীকার করতে বাধ্য হন যে, 'রাফয়ে ইয়াদাইন" না-করাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কিছু দৃষ্টাস্ত : ১. প্রসিদ্ধ গায়রে মুকাল্লিদ আলেম সাইয়েদ নাধীর হুসাইন দেহলবী (রহ.) লেখেন, 'হককানী আলিমদের কাছে অবিদিত নয় যে, কুকৃতে যাওয়ার সময় এবং কুক্‌ থেকে ওঠার সময় “রাফয়ে ইয়াদাইন' করা নিয়ে ঝগড়া-বিবাদ করা মূর্খতা ও হঠকারিতার পরিচায়ক । কেননা, 'রাফরে ইয়াদাইন' করা বা না করা দুই গদ্ধতিই দলীলদারা প্রমাণিত (এরপর এ বিষয়ক দলীলসমূহ উল্লেখ করার পর লেখেন) মোটকথা, 'রাফয়ে ইয়াদাইন" করা এবং 'রাফয়ে ইয়াদাইন না-করা" দুইটিই রেওয়ায়েতে এসেছে।" ফোতাওয়া নাবীরিয়াহ : ১/১৪১, ১৪৩) ২. প্রসিদ্ধ গায়রে মুকাল্িদ গবেষক মাওলানা আতাউল্লাহ হানীফ নাসায়ী শরীফের টীকায় হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাফয়ে ইয়াদাইন না করা বিষয়ক হাদীস সম্পর্কে লিখেছেন__

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।