নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩৫ পাওয়া যায় সেটা সহীহ হাদীস নয়, বর্ণনাকারীর ভ্রান্তি। কিন্তু কোনটা সহীহ হাদীস আর কোনটা বর্ণনাকারীর ভুল এই সিদ্ধান্ত শুধু হাদীসবিশারদ ইমামগণই দিতে পারেন। তীরা যদি একমত হয়ে কোনো ফয়সালা প্রদান করেন তবে সেটাই নির্ধারিত। আর যেখানে তাদের মধ্যে মতভেদ হয়, এবং অবশ্যই তা যুক্তিসংগত মতভেদ, সেখানে প্রাজ্ঞ ও পারদর্শী ব্যক্তি চিন্তা-ভাবনার মাধ্যমে কোনো এক মত অবলম্বন করবেন। সাধারণ মানুষ অনুসরণ করবেন কোনো একজনের সিদ্ধান্ত । এবার চিন্তা করুন : এই বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রকৃত অবস্থা উদঘাটন করা যে, কোনটা সুন্নাহর বিভিন্নতা আর কোনটা উত্তম-অনুত্তমের পার্থক্য আর কোথায় সুন্নাহ ও ওজরের প্রসঙ্গ-এটা অবশ্যই দলীলের ভিত্তিতেই হতে হবে । কিন্তু এই দলীল, আলামত ও লক্ষণগুলো এত সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নয় যে, যে কারো পক্ষে তা অনুধাবন করা এবং তার আলোকে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। এটা এমন এক ক্ষেত্র যেখানে ইজতিহাদ ও ফিকহী প্রজ্ঞা অপরিহার্য । প্রথম থেকেই এই গুরু দায়িত্ব উম্মাহর ফকীহ ও আইম্মায়ে মুজতাহিদীনের উপরই ন্যস্ত ছিল এবং এটা ফিকহে ইসলামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ । আর যেহেতু এই ক্ষেত্রগ্ুলো ইজতিহাদ-নির্ভর তাই এখানে দ্বিমত সৃষ্টি হওয়া আশ্চর্যের বিষয় নয়। ৬. অনেক বিষয়ে মতভেদ শুধু এজন্য হয়েছে যে, সংশ্লিষ্ট হাদীসসমূহে একাধিক ব্যাখ্যার অবকাশ রয়েছে। এখানে বিভিন্ন লক্ষণ দ্বারা কোনো একটি ব্যাখ্যাকে শুধু অগ্রগণ্যই বলা যায়, এই ব্যাখ্যাটাই সুনিশ্চিত আর অন্যটা ভুল-এটা বলা যায় না। এ ধরনের ক্ষেত্রেও কিতাব ও সুন্নাহর বিশেষজ্ঞ ফুকাহায়ে উম্মাহর (আইন্মায়ে মুজতাহিদীন) মাঝে মতভেদ হওয়া অবশ্যন্তবী ৷ কোনো কোনো 'নুসূসে শরইয়্যাহ' তে দেলীলের পাঠ, আয়াত হোক বা হাদীস) একাধিক ব্যাখ্যার যে অবকাশ থাকে সেটা কখনও লুগাত বা ভাষাগত কারণে হয়। অর্থাৎ আরবী ভাষাতেই সে শব্দ বা বাক্যের একাধিক অর্থ রয়েছে। কখনও এজন্যও হয় যে, আলোচ্য বিষয়ে এই “নস' ছাড়াও অন্যান্য দলীল ও “নস' বিদ্যমান রয়েছে। সেগুলো সামনে রাখা হলে দেখা যায়, প্রথমে ওই নসের যে অর্থ বোঝা যাচ্ছিল তা আর নিশ্চিত থাকছে না। অন্য ব্যাখ্যারও অবকাশ সৃষ্টি হচ্ছে। এসব ক্ষেত্রে বিভিন্ন লক্ষণ ও আলামতের মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হয় যে, কোন ব্যাখ্যাটা অধিক উপযোগী বা অধিক সামঞ্জস্যশীল। বলাবাহুল্য, যখন লক্ষণ

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।