নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৮ পরিশিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের সৃচনায়, রুকৃতে যাওয়ার সময়, রুকু থেকে উঠে, সাজদায় যাওয়ার সময় এবং প্রতি দু'রাকাতের মাঝে রাফয়ে ইয়াদাইন করতেন। (মুহাল্লা : ৪/২৯৭) আলোচনা : গায়রে মুকাল্লিদ বন্ধুরা হাদীস অনুযায়ী আমল করার জোর দাবি করলেও হাদীসে উল্লেখিত উপরোক্ত হয় স্থানের মধ্যে তারা রাফয়ে ইয়াদাইন করে থাকেন কেবল আড়াই স্থানে । নামাযের সূচনায়, রুকৃতে যাওয়ার সময় ও রুকু থেকে ওঠার সময় এবং তৃতীয় রাকাআতের শুরুতে। কিন্তু প্রত্যেক সাজদার সময়, প্রত্যেক তাকবীরের সময়, প্রতি রাকাআতে এবং সালামের সময় তারা রাফয়ে ইয়াদাইন করেন না। প্রশ্ন এই যে, এই পার্থক্য তারা কীসের ভিত্তিতে করেন ? এ থেকে স্পষ্ট হয়, রাফয়ে ইয়াদাইনের সকল রেওয়ায়েতের উপর গায়রে সুকাল্লিদ বন্ধুগণ নিজেরাও আমল করেন না। তাহলে যারা দলীলের ভিভ্তিতে কুকুর সময় রাফয়ে ইয়াদাইন করেন না তাদের উপর আপত্তি উত্থাপন করার কোনো নৈতিক অধিকার তাদের থাকে কি? তাদের আপত্তির জবাবে খুব সহজেই বলে দেওয়া যায় যে, উল্লেখিত ক্ষেত্রগুলোতে গায়রে মুকাল্সিদ বন্ধুগণ যে কারণে রাফয়ে ইয়াদাইন করেন না সেই একই কারণে আমরা রুকূর ক্ষেত্রে রাফয়ে ইয়াদাইন করি না। তৃতীয় কথা : আরেকটি বিভ্রান্তিকর বক্তব্য, যা এক শ্রেণীর বক্তা ও লেখকের বৃতায় ও লেখায় পাওয়া যায়, এই যে, 'রাফয়ে ইয়াদাইন করার হাদীস বুখারী-মুসলিমে রয়েছে। কিন্তু রাফয়ে ইয়াদাইন না করার হাদীস রয়েছে হাদীসের অন্যান্য কিতাবে । বুখারী, মুসলিমে নেই । আর যে হাদীস বুখারী মুসলিমে রয়েছে তা অন্যান্য কিতাবের হাদীসের চেয়ে অগণ্য।" পর্যালোচনা : ১. রাফয়ে ইয়াদাইন বিষয়ক সকল হাদীস সামনে রাখলে প্রতীয়মান হয় যে, যেসব রেওয়ায়েতে রাফয়ে ইয়াদাইন করার কথা এসেছে সেগুলো হল ইসলামের প্রথম দিকের বিধান সম্বলিত রেওয়ায়াত। অতএব এগুলো যে কিতাবেই থাক এর ছারা প্রমাণ দেওয়া ঘায় না। ২. রাফয়ে ইয়াদাইন না করার হাদীস বুখারী-মুসলিমে নেই- এই দাবি ভুল। কেননা সহীহ মুসলিমের উদ্ধৃতিতে হযরত জাবির (রা.)-এর সুত্রে একটি হাদীস উল্লেখিত হয়েছে, যাতে রাফয়ে ইয়াদাইন করতে নিষেধ করা হয়েছে।

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।