নবীজীর স. নামায ৩৫৫ আগ্তুকের সালামের জবাব দিতেন। পরে এই বিধান বহাল থাকেনি । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন__ টে ০০০০ ১2085, 4০০৮০০৯৯০৯৮০, (১৭1৬৪০৩২১০৯ 355158 ৫55 “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায়রত থাকলেও আমরা তাঁকে সালাম করতাম এবং তিনি আমাদের সালামের জওয়াব দিতেন। এরপর যখন আমরা নাজাসীর দেশ থেকে ফিরে এলাম তখন তীকে নামাযরত অবস্থায় সালাম দিলাম, কিন্তু তিনি জওয়াব দিলেন না। নামায শেষে বললেন, নামাযে রয়েছে বিশেষ মগ্ন্তা' ।” সেহীহ বুখারী : ১/১৬০) এ হাদীস থেকে বোঝা যায় যে, কোনো বিষয় হাদীসে বিদ্যমান থাকা এক কথা আর তা বিধানরূপে শেষ পর্যন্ত বহাল থাকা ভিন্ন কথা। প্রথমটি থেকে দ্বিতীয়টি প্রমাণ হয় না। যেমন কেউ যদি নামাযে কথা বলার হাদীসগুলো উল্লেখ করে দাবি করে যে, এখনও নামাযে কথাবার্তা বলা জায়েষ এবং নামাযরত অবস্থায় সালামের জওয়াব দেওয়া সুন্নত তাহলে তার দাবি গ্রহণযোগ্য হবে না। কেননা, নামাযে কথা বলার বিষয়টি তো হাদীসে অবশ্যই পাওয়া যায়, তবে তা পরবর্তীতে বিদ্যমান থাকেনি । অতএব একথা বলা ঠিক নয় যে, এখনও নামাযে কথা বলা জায়েষ। তদ্ধপ রুকু ইত্যাদির সময় রাফয়ে ইয়াদাইন করা হাদীস শরীফে পাওয়া যায় । এ বিষয়ে কারো দ্বিমত নেই। কিন্তু গায়রে মুকারিদ বন্ধুগণ এ প্রসঙ্গে যে দাবি করে থাকেন যে, বিষয়টি শেষ পর্যন্ত বহাল ছিল, এর সপক্ষে সুস্পষ্ট দলীল পাওয়া যায় না। সুনানে বায়হাকীর রেওয়ায়াতদ্বারা এ দাবি প্রমাণ করা যায় না। কেননা রেওয়ায়াতটি জয়ীফ। এখানে ওই রেওয়ায়াত ও প্রয়োজনীয় প্রাসঙ্গিক আলোচনা পেশ করছি। (৬৪4৮) 30544554535 অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত রাফয়ে ইয়াদাইনওয়ালা নামায পড়েছেন। (বায়হাকী, যায়লাযী; নসবুর রায়া, পৃষ্ঠা ৪০৯)
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।