নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৪ পরিশিষ্ট “রাসূনুন্ধাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা সমাপ্ত করতেন তখন উচ্চস্বরে আমীন বলতেন ।' (সুনানে বায়হাকী : ২/৫৮) আলোচনা : এই বর্ণনার মূল রাবী হল ইসহাক ইবনে ইবরাহীম । তার সম্পর্কে ইমামগণের বক্তব্য লক্ষ করুন : ০৯৯৯৩০৪০৯5৬ ৫7 (181 ০০ ১ 0০০০৪৯। ০/) ১০ ০ ০০ ০০৯০১০০ক ইমাম নাসায়ী রেহ.) বলেছেন, “সে বিশ্বস্ত নয়" ছাতার রি রহ] বলেছেন, “হাদীস বর্ণনার ক্ষেত্রে সে কোনো বন্তুই নয়।” হিমসের মুহাদ্দিস মুহাম্মদ ইবনে আউফ তাকে “মিথ্যাবাদী” বলেছেন। (মীযানুল ইতিদাল) পঞ্চম দলীল ও আলোচনা সবশেষে হযরত ওয়াইল ইবনে হুজ্র (রা.) থেকে বর্ণিত হাদীস সম্পর্কে জানার বিষয় এই যে, এই হাদীসে উচ্চ স্বরে 'আমীন' বলার কথা রয়েছে, কিন্তু তা ছিল শিক্ষা দানের উদ্দেশ্যে। হযরত ওয়াইল ইবনে হুজ্র (রা.)-এর বর্ণনায় শিক্ষা দানের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখিত হওয়ার কারণ হল, তিনি কিছু দিন অবস্থান করে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে রাসূলুল্সাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছিলেন । এজন্য শরীয়তের অন্যান্য বিষয়ের সঙ্গে এ বিষয়টিও শিখিয়েছেন যে, সূরা ফাতিহা সমাপ্ত হওয়ার পর 'আমীন' বলা হয়। এভাবে শিক্ষা দানের বিভিন্ন দৃষ্টান্ত ইতোপূর্বে উল্লেখিত হয়েছে। মোটকথা, হযরত ওয়াইল (রা.)-এর সূত্রে বর্ণিত হাদীস থেকে নামাযের সাধারণ নিয়মরূপে উচ্চ স্বরে 'আমীন' বলা প্রমাণ করা যায় না। রাফয়ে ইয়াদাইন প্রসঙ্গে কিছু মৌলিক কথা (১৮৮ পৃষ্ঠার পর) “রাফয়ে ইয়াদাইন' বিষয়ে উল্লেখিত দুটি মতের মধ্যে কোনটি অগ্রগণ্য তা বিবেচনা করার জন্য কিছু বিষয় সামনে থাকা প্রয়োজন । প্রথম কথা : হাদীস শরীফে এসেছে যে, প্রথম দিকে নামাযে কথাবার্তা বলা বৈধ ছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায়রত অবস্থায়

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।