নবীজীর স. নামায ৩৫১ মত পোষণ করতেন না। এ প্রসঙ্গে ইমাম বায়হাকী (রহ.)-এর সিদ্ধান্ত ইতোপূর্বে উল্লেখিত হয়েছে যে, ওই মতটিই ইবনে উমর (রা.) থেকে সহীহ সূত্রে বর্ণিত। অতএব আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর মত হিসেবে এখানে যে কথাটি উল্লেখিত হয়েছে তা তীর মত মনে করা ঠিক নয়। হযরত উবাই ইবনে কাব (রা.)-এর বক্তব্য আবদুল্লাহ ইবনে হুযাইল বলেন, “আমি হযরত উবাই ইবনে কা'ব (রা.)কে মুকতাদীর ফাতিহা পাঠ প্রসঙ্গে প্রশ্ন করেছি। তিনি হা বাচক উত্তর দিয়েছেন।' জেল ্রাআহ) আলোচনা এই বর্ণনার সনদে ঈসা ইবনে আবু ঈসা নামক একজন রাবী রয়েছেন। ইনি জয়ীফ। ইমাম আহমদ (রহ.) ও ইমাম নাসায়ী (রহ.) তার সম্পর্কে বলেছেন- "425 এ শকিশালী নয়" ফাললাছ বলেন- মি এ তার রেওয়ায়েত বর্ণনা করেন, যা অন্যদের বর্ণনায় পাওয়া যায় না।” ইমাম আবু যুরআ বলেন- +1৮১৫1-+" 'ব্ণনায প্রচুর ভুল করেন। (মৌযানুল ই'তিদাল : ৩৩০৮) হাদীসবিশারদ ইমামগণের মন্তব্য থেকে রাবীর এবং সেই সঙ্গে তার রেওয়ায়েতের মান অনুমান করা যাচ্ছে। এ পর্যন্ত গায়রে মুকাল্লিদ বন্ধুদের কিছু প্রসিদ্ধ দলীল সম্পর্কে আলোচনা করা হল। এখান থেকে অন্যান্য অপ্রসিদ্ধ দলীলগুলোর অবস্থা অনুমান করে নেওয়া কঠিন নর । এখানে এমন কিছু বর্ণনাও উল্লেখিত হয়েছে, যা ইযাম বুখারী (রহ.) 'জুষউল কিরাআ" পুস্তকে উল্লেখ করেছেন। উপরোক্ত আলোচনা থেকে আরো স্পষ্ট হচ্ছে যে, ইমাম বুখারী (রহ.)-এর *জুষউল কিরাআ' গ্রন্থ সহীহ বুখারীর মানে উত্তীর্ণ নয়। উচ্চস্বরে আমীন বলা : কিছু বর্ণনা ও পর্যালোচনা (১৭৮ পৃষ্ঠার পর) এখানে কিছু বর্ণনা উল্লেখ করা হল।
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।