নবীজীর স. নামায ৩৪৯ তাছাড়া এ বিষয়টিও স্বীকৃত যে, সাহাবীর ফতোয়া কুরআনের আয়াত ও সহীহ হাদীসের সমমর্ধাদার নয় । এজন্য যে বিষয় কুরআন ও হাদীস শরীফ দ্বারা প্রমাণিত তা-ই অগ্রগণ্য ও অনুসরণযোগ্য। দ্বিতীয় কথা এই যে, যদি ধরেও নেওয়া হয় যে, হযরত আৰু হুরায়রা (রা.) ফাতিহা পাঠের কথা বলেছেন, তবে অন্যদিকে বড় বড় সাহাবী থেকে ফাতিহা না-পড়ার কথাও বর্ণিত হয়েছে। এ প্রসঙ্গে হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা.), হযরত যায়েদ ইবনে ছাবিত (রো.) এবং হযরত জাবির (রা.)-এর রেওয়ায়াত ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ কথা হল, হযরত আবু হুরায়রা (রা.)-এর হাদীস থেকে মুকতাদীর জন্য ফাতিহা পাঠের বিধান প্রমাণ করা সম্পূর্ণরূপে নির্ভর করে হাদীসে উল্লেখিত একটি বাক্যের উপর । বাক্যটি হল-_ -£6৯3422-81। এর তরজমা করা হয়েছে, “ইমামের পিছনে অনুষ্চ স্বরে ফাতিহা পড়বে ।" কিনতু লক্ষ করার বিষয় এই যে, এ অর্থই উপরোক্ত বাক্যের একমাত্র অর্থ নয়। অন্য অর্থের সম্ভাবনাও এখানে রয়েছে। এ ধরনের বাক্য বুখারী-মুসলিমের অন্যান্য হাদীসে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব এই হাদীস থেকে দাবি প্রমাণ করার গোটা প্রয়াসই দুর্বল হয়ে যাচ্ছে। সহীহ বুখারীর এক বর্ণনায় হযরত আবু হুরায়রা (রা.) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন__ 9258৮০55828 581554 (3১5১০3১০৬১2 5858 5858 “নামার উম্মতের বৈশিষ্ট্য হল তাদের মনে যা কিছু কল্পনা আসে আল্লাহ্ তাতে সাজা দিবেন না যদি না তা কাজে পরিণত করে কিংবা মুখে উচ্চারণ করে ।" কাতাদা (রহ.) বলেন, “কেউ যদি মনে মনে স্ত্রীকে তালাক দেয় তবে এতে তালাক হয় না।' (সহীহ বুখারী : ২/৭৯৪) এই হাদীসে 'মনে মনে বলা'কে '/-3%| £:১5 বলা হয়েছে। কাতাদা (রহ.) “মনে মনে তালাক প্রদান'কে ' 3৮ শব্দে উল্লেখ করেছেন। এ থেকে প্রতীয়মান হয় যে, ক্রিয়ার সঙ্গে“: ১" শব্দটি যুক্ত হলে “মনে মনে করা" অর্থ হয়ে থাকে। অতএব আলোচ্য হাদীসে "523 16:25
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।