নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ নবীজীর স. নামাঘ আলামতের ভিত্তিতে কোনো ফকীহ একটিকে উত্তম ও অগ্রগণ্য মনে করেন আর অন্যটিকে মনে করেন বৈধ ও অনুমোদিত । আবার অন্য ফকীহ এর বিপরীত মত পোষণ করেন। এটাও মূলত “সুন্নাহর বিভিন্নতা'রই অন্তর্ভক্ত। রাফয়ে ইয়াদাইন, আমীন ইত্যাদি বিষয়গুলো: এই শ্রেণীর। ৩. কিছু দৃষ্টান্ত এমনও রয়েছে যে, প্রথমে একটা বিষয় “মাসনূন' বা 'মুবাহ' ছিল পরে তা মানসুখ রেহিত) হয়ে যায়। এর স্থলে অন্য একটি পদ্ধতি প্রদান করা হয় আর প্রথম পদ্ধতি পরিত্যাগ করা হয় বা সেটা “মাসনূনের পর্ধার থেকে “মুবাহ' বা বৈধতা"র পর্যায়ে নেমে আসে। পরিভাষায় একে নাসিখ-মানসুখ বলে। ইসলামের প্রথম যুগে নামাষে সালামের জওয়াব দেওয়া যেত। এটা বৈধ ছিল। তখন প্রয়োজনীয় কথা বলারও অবকাশ ছিল। কিন্তু পরে তা মানসূখ হয়ে যায়। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন_ 39৩01 ৫40540581)45525094 408, (সহীহ বুখারী : তাওহীদ, পরিচ্ছেদ : ৪২; সুনানে আবু দাউদ হাদীস * ৯২০) তন্ত্রপ একটা সময় পর্যন্ত রুকৃতে দুই হাত একত্র করে দুই হাটুর মধ্যে রাখা ছিল মাসনূন পদ্ধতি। পরে দুই হাতের আঙুল দ্বারা দুই হাটু ধরা মাসনৃন সাব্যস্ত হয়। তবে প্রথম পদ্ধতি নাজায়েয করা হয়নি। ৪. কিছু ক্ষেত্র রয়েছে যেখানে একটি পদ্ধতি হল সুন্নাহ আর অন্যটি করা হয়েছিল ওজরবশত। কিন্তু কেউ কেউ একেও সুন্নাহ মনে করলেন। যেমন শেষ বৈঠকে বসার একটি মাসনূন পদ্ধতি রয়েছে যা কারো অজানা নয়। আরেকটি পদ্ধতি হল যেটা মহিলাদের জন্য মাসনূন। কোনো কোনো বর্ণনায় চারজানু হয়েও বসার কথা এসেছে। কিন্তু প্রাসঙ্গিক সকল হাদীস সামনে রাখলে এবং নামাযের পদ্ধতি-পরসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রীতি ও ধারা সম্পর্কে চিন্তা-ভাবনা করলে বোঝা যায় যে, পুরুষের জন্য ওই প্রসিদ্ধ পদ্ধতিটাই মাসনূন তরীকা । অন্য পদ্ধতিগুলোও কখনো কখনো অনুসরণ করা হয়েছিল ওজরবশত কিংবা শুধু বৈধতা বোঝানোর জন্য৷ ৫. এমন কিছু উদাহরণও রয়েছে যেখানে মাসনূন তরীকা একটিই, বিভিন্ন হাদীসে খা উল্লেখিত হয়েছে। আর ভিন্ন পদ্ধতি যা কোনো কোনো বর্ণনায়

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।