নবীজীর স. নামায ৩৪৭ তৃতীয় কথা এই যে, সহীহ মুসলিমে এই হাদীসের কোনো কোনো সনদে "145৮5" শব্দ রয়েছে। সে হিসেবে হাদীসের মর্ম হল, যে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা বা কিছু আয়াত পড়ে না তার নামায হয় না। অথচ গায়রে মুকান্রিদ বন্ধুগণ বলে থাকেন, “মুকতাদী শুধু সূরা ফাতিহা পড়বে, ফাতিহার পর অন্য কিছু পড়বে না ।” হাদীসটি যদি জামাতে নামায আদায়কারী মুকতাদীর সম্পর্কেই হয়ে থাকে তবে পূর্ণ হাদীসের উপরই আমল ক্রা উচিত এবং হাদীস বর্ণনার সময় বিশ্বস্ততার সঙ্গে পূর্ণ হাদীস বর্ণনা করা উচিত। সর্বশেষ কথা এই যে, কুরআন কারীম, হাদীসে নববী ও সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের আলোকে উপরোক্ত হাদীসের যে মর্ম নির্ধারিত হয় সে হিসেবে শরীয়তের সকল দলীলের মধ্যে অর্থ ও মর্মগত এক্য সাধিত হয় । সামগ্রিক মর্ম এই হয় যে, 50:411৮506258£01 22053 হাদীসটি একা নামায আদায়কারী সম্পর্কে বলা হয়েছে আর কিরাআতের সময় নিশ্চুপ থাকার আদেশ জামাতে নামায আদায়কারী মুকতাদীকে করা হয়েছে। অন্যদিকে গায়রে মুকাল্িদগণ উপরোক্ত হাদীসের যে মর্ম গ্রহণ করেন সে হিসেবে কুরআনের আয়াত ও অন্যান্য হাদীসের সঙ্গে এ হাদীসের মর্মণত সংঘর্ষ সৃষ্টি হয় এবং তা দূর করার জন্য বহু হাস্যকর ব্যাখ্যা ও অজুহাতের অবতারণা করতে হয়। (এটা হচ্ছে পূর্বসূরী শরীয়তবিশারদ ও বর্তমান যুগের গায়রে মুকাল্রিদদের চিন্তা-নীতির একটি মৌলিক পার্থক্য ।) এ পর্যন্ত কুরআন মজীদ ও হাদীস শরীফের আলোকে গায়রে মুকাল্িদদের দাবি পর্যালোচনা করা হয়েছে। নিম্নে এমন কিছু “আছারে সাহাবা" অর্থাৎ সাহাবীগণের ফতোয়া সম্পর্কেও আলোচনা করা হচ্ছে, যেগুলোকে তারা তাদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে উপস্থিত করে থাকেন। এ প্রসঙ্গে কিছু মৌলিক কথা জেনে নেওয়া ভালো। ১. সাহাবায়ে কেরাম (রো.) থেকে বর্ণিত অধিকাংশ 'আছার' বা ফতোয়া এ সিদ্ধান্ত প্রদান করে যে, জামাতের নামাযে মুকতাদী ফাতিহা পড়বে না। আর কতক বর্ণনায় ফাতিহা পাঠের কথা পাওয়া যায়। সে বর্ণনাগুলোর শাস্ত্রীয় বিচারের আগে সাধারণ বিবেচনাতেও সেসব 'আছার' প্রাধান্য পাওয়ার কথা, যা সংখ্যায় অধিক এবং কুরআন কারীম ও সহীহ হাদীসের সমার্থক। ২. শাস্ত্রীয় বিচারে দেখা যায় যে, গায়রে সুকাল্রিদ বন্ধুদের উপস্থাপিত অধিকাংশ 'আছার' সনদের বিচারে দূর্বল । অর্থাৎ ওই সাহাবীগণ এমন সিদ্ধান্ত
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।