৩৪৬ পরিশিষ্ট ২. ইমাম সুফিয়ান (ইবনে ওয়াইনা) রেহ.) বলেন, 'এই হাদীস একা নামায আদায়কারী সম্পর্কে বলা হয়েছে।' ইমাম আবু দাউদ (রহ.) *সুনান' গ্রন্থে তা বর্ণনা করেছেন। 25885001976 554507550552842192 বা (14/) ৯/০5।৮5০৪ ১1০৯৮ 5১১১) 952 তাহলে উপরোক্ত হাদীসের যে মর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেছেন, ইমাম বুখারীর উত্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল যে মর্ম গ্রহণ করেছেন এবং ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিযী যে মর্ম বয়ান করেছেন তা পরিত্যাগ করার কী কারণ থাকতে পারে ? দ্বিতীয় কথা এই যে, জামাতের নামাযে কিরাআত পাঠ প্রসঙ্গে আরো যেসব হাদীস রয়েছে তা থেকে পরিষ্কার হয়ে যায় যে, ইমামের কিরাআাত মুকতাদীর জন্যও যথেষ্ট। এজন্য এ সময় মুকতাদীকে নিশ্চুপ থাকার আদেশ করা হয়েছে। ইতোপূর্বে উল্লেখিত দ্বিতীয়, চতুর্থ, অষ্টম ও নবম দলীলে বিষয়টি স্পষ্টভাবে রয়েছে! অতএব জামাতে নামায আদায়কারী মুকতাদী 551 ৮558255514454 8৮5 এর আওতায় আসে না। এই হাদীসে একা নামায আদায়কারী সম্পর্কে বলা হয়েছে যে, সে যদি সুরা ফাতিহা না পড়ে তবে তার নামায হবে না। আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন, কুরআন-সুন্নাহ থেকে প্রমাণ হয় যে, ইমামের কিরাআত মুকতাদীর জন্যও যথেষ্ট হয়। তিনি লেখেন__ ০৮৫০5 “কুরআন, সুন্নাহ ও ইজমায়ে উন্মতদ্বারা প্রমাণিত হয় যে, ইমামের কিরাআতের সময় নিশ্চুপ থাকা ইমামের সঙ্গে কিরাআতে শামিল থাকার সমার্থক। এক্ষেত্রে কিরাআতের পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে। তা হল, নিশ্চুপ থাকার শরয়ী আদেশ পালনের ছওয়াব" (ফাতাওয়া ইবনে তাইমিয়া : ২৩/২১০) কুরআন-সুন্নাহর বিধান মোতাবেক যখন মুকতাদীর নিশ্চুপ থাকা অপরিহার্য তখন এই আদেশ পালন করে সূরা ফাতিহা না পড়লে নামায হবে না এটা কীভাবে সম্ভব ? (খত ৬ (টো ত শী ০৮ ৬১০)
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।