নবীজীর স. নামায ৩৪৫ জামাতের নামাযে মুকতাদীর কিরাআত পাঠের অপরিহার্যতা প্রমাণ করে সাধারণত তারা এই হাদীসই উপস্থিত করে থাকেন। অথচ কোনো বিষয় প্রমাণ করতে হলে সে বিষয়ের সংশ্লিষ্ট আয়াত বা হাদীস পেশ করা উচিত। এখানে যে হাদীস উল্লেখিত হয়েছে তা জামাতের নামায সম্পর্কে এসেছে-তার কোনো দলীল এখানে নেই। এ প্রসঙ্গে মনে রাখা আবশ্যক যে, কোনো বিষয়ের সকল হাদীস থেকে দৃষ্টি সরিয়ে শুধু এক দু'টি হাদীসের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়; সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হলে সংশ্লিষ্ট সকল আয়াত ও হাদীস সামনে রাখতে হয়। হাদীসবিশারদ ফকীহগণ তাদের গবেষণায় এই নীতিই অনুসরণ করেছেন, কিন্তু আজকাল কিছু মানুষ গবেষণার নামে যা করে থাকেন তার সারকথা হল, কোনো বিষয়ের দু' চারটি হাদীস অধ্যয়ন করা এবং পূর্বের যুগের কোনো বিচ্ছিন্ন মত অনুযায়ী সিদ্ধান্ত প্রদান করা । এরপর এ ভেবে আত্মপ্রসাদ লাভ করা যে, একমাত্র আমরাই হাদীস মোতাবেক আমল করছি। অতএব আমরাই হলাম প্রকৃত “আহলে হাদীস' । বিষয়টি দুঃখজনক। হাদীস শরীফের প্রকৃত অনুরাগী ও অনুসারী তারাই যারা প্রত্যেক মাসআলার সঙ্গে সংশ্লিষ্ট আয়াত ও হাদীস সম্পর্কে বিস্তৃত ও গভীর জ্ঞানের অধিকারী । পাশাপাশি সাহাবায়ে কেরামের আমল ও কর্ম সম্পর্কেও অবগত। বস্তুত এঁদের পক্ষেই হাদীস শরীফের মর্ম অনুধাবন করা এবং হাদীসের শিক্ষা অনুসরণ করা সম্ভব । জামাতের নামাযে মুকতাদীর ফাতিহা পাঠ বিষয়ে যদি কেবল উপরের হাদীসটি থাকত তাহলে হয়তো গায়রে মুকাল্লিদ বন্ধুগণের দাবি একটা সম্ভাবনার পর্যায়ে গ্রহণ করা যেত, কিন্তু এ প্রসঙ্গে আরো যেসব হাদীস রয়েছে তার আলোকে উপরোক্ত হাদীসের মর্ম নির্ধারিত হয়ে যায়। আর তা তাদের দাবিকে সমর্থন করে না। ১. ইমাম তিরমিযী (রহ.) বর্ণনা করেছেন, ইমাম বুখারী (রহ.)-এর উদ্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) বলেন, 'এই হাদীস একা নামায আদায়কারী সম্পর্কে এসেছে। কেননা, সাহাবী জাবির রো.) হাদীসটির এ মর্মই বর্ণনা করেছেন।” 7925459১৮5৬55554, 2245 কি পু 2052 15205 35০ (১/) ৮1501 75 : ৬৭০০০) 22934 (৩ 55৭
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।