নবীজীর স. নামায ৩৪৩" আলোচনা গায়রে মুকাল্লিদ বন্ধুদের উপস্থাপিত দলীলগুলোর মধ্যে এ দলীলটি সবচেয়ে শক্তিশালী । তাই এ দলীলের অবস্থা থেকে অন্যগুলোর অবস্থাও অনুমান করা যাবে। এই হাদীস বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। সে সনদগুলোর মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক-এর সনদ অন্যগুলোর চেয়ে ভালো। কিন্তু এই ভালো সনদটি যেসব কারণে “জয়ীফ” তা এখানে উল্লেখ করা হল। ১. মুহাম্মদ ইবনে ইসহাক (রহ.)কে অনেক মুহাদ্দিস ছিকাহ-গ্রহণযোগ্য বললেও অন্য অনেকে তার সম্পর্কে অত্যন্ত কঠিন মন্তব্যও করেছেন। দেখুন মীযানুল ইতিদাল : ৩/৬৯; 8/৪৭১ ২. ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, উপরোক্ত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসার্াাম ও সাহাবীগণের মধ্যে ঘটেনি। ঘটেছে হযরত উবাদা (রো.) ও তাবেয়ীগণের মধ্যে । অর্থাৎ হযরত উবাদা (রা.) ইমাম ছিলেন আর তার মুকতাদী ছিলেন তাবেয়ীগণ। কিন্তু অন্য মারফু হাদীসে এ ধরনের বিষয়বস্তু থাকায় কিছু শামদেশীয় বর্ণনাকারী ভুলক্রমে একেও মারফু বানিয়ে দিয়েছেন। অর্থাৎ হযরত উবাদা (রা.)-এর কথাকে রাসূলুল্লাহ সান্রান্াহ আলাইহি ওয়াসাল্লামের বাণী হিসেবে বর্ণনা করেছেন। এজন্যই ইমাম বুখারী (রেহ.) “সহীহ বুখারী'তে হযরত উবাদা (রা.)-এর হাদীস অন্যভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারীর বর্ণনায় ইমামত-এর উল্লেখ নেই। ৩. প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ইউসুফ বিনুরী (রহ.) “জামাআতের নামাযে মুকতাদীর ফাতিহা পাঠ' বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। সেই আলোচনায় উপরোক্ত হাদীস সম্পর্কে যে পর্যালোচনা রয়েছে তার সারকথা এই যে, হাদীসটির সনদে এবং মতনে “ইজতিরাব' রয়েছে। সনদে আট ধরনের এবং মতনে তেরো ধরনের । আর “ইজতিরাবে'র কারণে হাদীস জয়ীফ সাব্যস্ত হয়। দেষটব্য, মাআরিফুস সুনান : ৩/২০২) রান নে তাইমিয়া রে) বলেছেন ০.০ ৯ ৬০১৪৩৫০৯১৯০ ৫৭৫ -৮১৪১৮৪৪ ০1257500222 58 2৫১৯০৫১৯৫৩৫ এখি ০১ ১৮2৪১ “হাদীসবিশারদ ইমামগণের দৃষ্টিতে এই হাদীস বহু কারণে “জয়ীফ' । ইমাম আহমদ ও অন্যান্য ইমাম হাদীসটিকে 'জয়ীফ' বলেছেন।” (ফোতাওয়া ইবনে তাইমিয়া : ২৩/২৮৬)
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।