নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৪২ পরিশিষ্ট মুকতাদীর কিরাআত পড়া অপরিহার্য ।” এই মত শরীয়তের দলীল-প্রমাণের বিচারে নিতান্তই দূর্বল। কেননা, শরীয়তের প্রথম দলীল কুরআন মজীদ অধ্যয়ন করলে স্পষ্ট হয়ে যায় যে, মুকতাদীকে সূরা ফাতিহা পড়তে হবে__ একথা কুরআনের কোথাও বলা হয়নি; বরং কূরআনে বলা হয়েছে, ঘখন (নামাযে) কুরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে তা শুনতে হবে এবং চুপ থাকতে হবে। শরীয়তের দ্বিতীয় দলীল হল হাদীস শরীফ । আর কোনো সহীহ হাদীসে একথা পাওয়া যায় না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পিছনে মুকতাদীকে প্রতি রাকাআতে সুরা ফাতিহা পড়ার আদেশ দিয়েছেন। গায়রে মুকাল্লিদ বন্ধুগণ এ বিষয়ে যে দলীলগুলো উপস্থিত করে থাকেন তা বিভিন্ন ধরনের হনয় থাকে : হয়তো মারফূ হয় না, অথবা সহীহ হয় না, কিংবা তাতে জামাতে নামাযের কথা উল্লেখ থাকে না। উল্লেখ্য, জামাতের নামাযে মুকতাদীর ফাতিহা পাঠ বিষয়ে ইমাম বুখারী (রেহ.) একটি স্বতন্ত্র পুস্তক রচনা করেছেন। কিন্তু তিনি সহীহ বুখারীর জন্য যে মানদপ্ডের ভিত্তিতে হাদীস চয়ন করেছেন, এ পুস্তিকার জন্য সে মানদণ্ড ব্যবহার করেননি । তাই এ পুস্তিকায় অনেক “জয়ীফ” হাদীস রয়েছে। আবার কিছু হাদীস এমনও রয়েছে, যাতে বলা হয়েছে যে,জাহরী বা উচ্চ ন্বরের কিরাআতের নামাযে মুকতাদী সূরা ফাতিহা পড়বে না। পরিতাপের বিষয় এই যে, গায়রে মুকাল্লিদ বন্ধুগণ অধিকাংশ ক্ষেত্রে সেই “জয়ীফ” বর্ণনাগুলি উদ্ধৃত করেন। কিনতু বর্ণনার মান উল্লেখ করেন না। এতে এই ভুল ধারণা সৃষ্টি হয় যে, যেহেতু বর্ণনাটি ইমাম বুখারীর পুস্তিকা থেকে উদ্ধৃত তাই এগুলোও “সহীহ বুখারী”্র হাদীসের মতোই সহীহ; আবার এ পুস্তিকারই যে হাদীসগুলোতে জাহরী বা জোরে কিরাআতের নামাযে মুকতাদীর সুরা ফাতিহা না-পড়ার কথা আছে সেগুলোও তারা গোপন রাখেন। এখানে তাদের উদ্ধৃত কিছু গুরুত্বপূর্ণ বর্ণনা পর্যালোচনাসহ উল্লেখ করা হল। ১. হযরত উবাদা (রা.)-এর বর্ণনা হযরত উবাদা (রা.) বলেন, “আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামায পড়লাম । রাসূলুল্লাহ সাল্লাল্সাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআত পড়তে কষ্ট হয়েছিল। নামায শেষে তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, “সম্ভবত তোমরা ইমামের পিছনে কুরআন পড়ে থাক ।" আমরা হা-বাচক উত্তর দিলাম । তিনি তখন বললেন, 'শুধু সূরা ফাতিহা পড়বে। কেননা, সুরা ফাতিহা ছাড়া নামায হয় না'।”

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।