নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩৪০ পরিশিষ্ট নামাযে আউযুবিন্লাহর পর বিসমিল্লাহ আস্তে পড়বে । এটিই সাবধানতার দাবি। কেননা, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কি না__ এ বিষয়ে বিভিন্ন ধরনের বর্ণনা থাকলেও একথা স্পষ্ট যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'আলহামদু' দ্বারাই নামাযের কিরাআত আরঞ্ত করতেন, উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়তেন না ।” (মিসকুল খিতাম : ১/৩৭৯) অতএব যারা নামাযের সূচনায় উচ্চ স্বরে বিসমিল্লাহ' পড়ে থাকেন তারা যদি সকল সংকীর্ণতা পরিহার করেন এবং যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের সূচনা করতেন সেভাবেই নামাযের সূচনা করেন তবে অবশ্যই এটা তাদের জন্য কল্যাণকর হবে। মুকতাদীর কিরাআত পাঠ : অন্যান্য মতামত ও পর্যালোচনা (৭৩ পৃষ্ঠার পর) পূর্বের আলোচনা থেকে নামাযে কিরাআত প্রসঙ্গে উন্মাহর মূল ধারার অবস্থান জানা গিয়েছে। এরই সঙ্গে বুদ্ধিমান পাঠক এটাও বুঝতে পেরেছেন যে, এ বিষয়ে আরও কিছু মত রয়েছে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য সে মতগুলিও প্রয়োজনীয় পর্যালোচনাসহ স্মরণ রাখা দরকার। এখানে তেমন কিছু মত ও তার পর্যালোচনা উপস্থাপিত হল। কিরাআত প্রসঙ্গে অন্য কিছু মত ১. একটি মত এই যে, 'সিররী' বা আস্তে কিরাআতের নামাযে মুকতাদী ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়বে, “জাহরী' বা জোরে কিরাআতের নামাযে পড়বে না। ২. কেউ কেউ এই মতও প্রকাশ করেছেন যে, ইমাম সূরা ফাতিহার এক এক আয়াত পড়ার পর এবং সুরার শেষে যে বিরতি দেন, সেই বিরতিতে মুকতাদী সূরা ফাতিহা পড়বে। ৩. কেউ কেউ একথাও বলেছেন যে, মুকতাদীর জন্য সকল নামাযে ফাতিহা পড়া অপরিহার্য । পর্যালোচনা প্রথমোক্ত মত যেসব কারণে দুর্বল তা নি্নদূপ : ১. কুরআন মজীদের নির্দেশ হল, নামাযে যখন কুরআন পঠিত হয় তখন মুকতাদী তা মনোযোগের সঙ্গে শুনবে, আর নিশ্ুপ থাকবে । এ আদেশে উচ্চ

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।