নবীজীর স. নামায ৩৩ কোথাও আমীন আস্তে বলার কথা আছে, আবার কোথাও জোরে পড়ার কথা। কোনো রেওয়ায়েত থেকে বোঝা যায়, ইমামের পিছনে ফাতিহা পড়া চাই অথচ অন্যান্য রেওয়ায়েতে এসেছে কিরাত (ফাতিহা ও সূরা) না পড়ার কথা? কোনো হাদীসে তাশাহহুদের পাঠ একরকম, অন্য হাদীসে অন্য রকম। তন্প ছানা, তাসবীহাত, দরূদ ও দুআয়ে কুনৃতেরও বিভিন্ন পাঠ রয়েছে। এ ধরনের আরো বহু বিরোধ ও বৈচিত্র্য । তো প্রকৃত বিষয় সম্পর্কে যারা ওয়াকিফহাল নন তারা কখনও কখনও দিশেহারা বোধ করে থাকেন। আর এটাই স্বাভাবিক । তবে বিশেষজ্ঞরা জানেন যে, এখানে বাহ্যত যে বিরোধগুলো দেখা যাচ্ছে তা এজন্য সৃষ্টি হয়নি যে, _নাউযুবিল্লাহ-ওহীর শিক্ষাতেই কোনো বৈপরিত্য ও স্ববিরোধিতা রয়েছে। কিংবা রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে স্ববিরোধী নির্দেশনা দিয়েছেন! না, কক্ষনও না। ওই বাহ্যিক বিরোধগুলোর প্রকৃত পরিচয় এই : ১. সুন্নাহর বিভিন্নতা। অর্থাৎ অনেক বিষয়ে একাধিক মাসনূন তরীকা রয়েছে। এই হাদীসে যে পন্থাটা এসেছে সেটাও মাসনূন এবং অন্য হাদীসে যা এসেছে তা-ও মাসনূন। যেমন ছানাতে “সুবহানাকা ...' পড়াও সুন্নাহ, আবার “আল্লাহুম্মা ইন্নী ওয়াজজাহতু ...' পড়াও সুন্নাহ। কুনূতে 'আল্লাহুম্মাহদিনী ... পড়াও সুন্নাহ আবার “আল্লাহুম্মা ইন্ত্া নাসতাঈনুকা ০” পড়াও সুন্নাহ। কওমাতে 'রাব্বানা লাকাল হামদ'ও বলা যায়, 'রাব্বানা ওয়ালাকাল হামদ'ও বলা যায়, “আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ'ও বলা যায়। তন্প নিয়ৌক্ত দুআও পড়া যায়। সবগুলোই সুন্নাহ। ১২৪8552/2/925/5943074574668701 2৮449৯০278৩ ১৯ 72০৩৩ এই জর: ০১৪০: এ/০৬ ১০৮০1০০০৬৮০ এ) ৮ নখ এসএ এব5৫247455455854 ২. বু বিরোধ এমন রয়েছে যেখানে দুটো বিষয়ই হাদীস শরীফ কিংবা কোনো শরয়ী দলীলের ছারা প্রমাণিত। অর্থাৎ দুটোরই উৎস সুন্নাহ, কিন্তু বিভিন্ন -ত
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।