৩৩৮ পরিশিষ্ট ২. ইমাম বুখারী (রহ.) ও ইমাম মুসলিম রেহ.) আবু হুরায়রা (রা.)-এর হাদীসে জোরে “বিসমিল্লাহ পড়ার কথা বর্ণনা করেননি। ৩. নুয়াইম মুজমির এর বর্ণনাটি “যিয়াদাতুস ছিকাহ' (নির্ভরযোগ্য রাবীর বর্ণনায় বাড়তি অংশ) বলে আখ্যায়িত করাও সম্ভব নয়। কেননা 'যিয়াদাতুস ছিকাহ' গ্রহণযোগ্য হওয়ার শর্ত হল, বর্ণনাকারী নির্ভরযোগ্য হওয়া এবং যারা এই বাড়তি অংশটুকু বর্ণনা করেননি তাদের চেয়ে স্থৃতিশকতি ও বিশ্বস্ততা দুর্বল না হওয়া। এই শর্ত এখানে অনুপস্থিত। তাই নুয়াইম মুজমির এর বাড়তি অংশটুকু সম্পর্কে যুক্তি-প্রমাণের কথা হল, এটি জয়ীফ। 8. যদি একে 'সহীহ'ও ধরে নেওয়া হয় তবু এর দ্বারা উপরোক্ত বিষয় প্রমাণ হয় না। কেননা, এ বর্ণনায় বিসমিল্লাহ পড়ার কথা থাকনেও উচ্চ স্বরে পড়ার কথা নেই। (নসবুর রায়া : ১/৩৩৬) সবচেয়ে বড় কথা এই যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রতিদিন সকাল-সন্ধ্যায় নামাযে উচ্চ স্বরে কিরাআত পড়েছেন। যদি 'বিসমিল্লাহ'ও উচ্চ স্বরে পড়তেন তবে তার পিছনে নামায আদায়কারী সকলেই তা জানতেন। অথচ হযরত আনাস (রা.) থেকে ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশেদীনের পিছনে নামায পড়েছেন, কিন্তু তাদের কাউকে উচ্চ স্বরে “বিসমিল্লাহ' গড়তে শোনেননি । হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রা.) এক ব্যক্তিকে নামাযে জোরে বিসমিল্লাহ পড়তে শুনে একে বিদআত বলেও চিহ্নিত করেছেন। আজ পর্যন্ত মসজিদে নববীতে যেভাবে নামায আদায় করা হয় তাতে বিসমিল্লাহ জোরে পড়া হয় না। সারকথা হল, নুআইম মুজমির রাবীর এই বর্ণনা দলীল হিসেবে গ্রহণ করা যায় না। আর এটা ছাড়া অন্য কোনো বর্ণনাও এ প্রসঙ্গে পাওয়া যায় না। এজন্য আল্লামা ইবনুল কাইয়েম (রহ.) বলেছেন__ ভে লও ০০ ১০৪ এ লি “এ প্রসঙ্গে যে সহীহ হাদীস গাওয়া যায় তাতে "বিসমিল্লাহ জোরে পড়ার কথা উল্লেখিত হয়নি। আর যেগুলোতে উল্লেখিত হয়েছে তা সহীহ নয়।” (যোদুল মাআদ : ১/২০৭) ০৫৯০৯ ১১ ইমাম ইবনে তাইমিয়া (টসে 2822 ২০০৯ ০৩ ৫৯ ৬৯ লে ৭ ৮ 2.১ ০১ ৪০৫০+
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।