নবীজীর স. নামায ৩৩৩ করেছেন। কেননা, ঘটনাটির সনদে অনেক 'মাজহুল' (অপরিচিত রাবী) রয়েছে আর খিযির (আ.)-এর সঙ্গে মূল বর্ণনাকারীর সাক্ষাতও প্রমাণিত নয় । (আল মাকাসিদুন হাসানাহ : পৃষ্ঠা ৬০৪, রেওয়ায়েত নং ১০২১) আরেকটি কথা তাউস (রহ.) থেকে বর্ণনা করা হয় যে, তিনি শাম্ছ ইবনে নাস্র থেকে শুনেছেন, “যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙটিতে চুমু দিবে সে কখনো অন্ধ হবে না।” সাখাবী (রহ.) বলেন__ কির ৩ ১৯০৬০ তি ৯ নি এ জাতীয় কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। জনাব আহমদ রেজা খানও স্বীকার করেছেন যে, আঙুলে চুমু খাওয়ার বিষয়টি কোনো সহীহ হাদীসে পাওয়া যায় না। এ বিষয়ে সর্বসাকুল্যে কিছু “কিচ্ছা-কাহিনী”র সন্ধান পাওয়া যায়। কিন্তু ইসলাষের রীতি-নীতি এসবের ভিত্তিতে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত দলীল- প্রমাণের ভিত্তিতে । আহমদ রেজা খান লেখেন, 'আযানে "ছাহেবে লাওলাক" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক নাম শুনে আঙুলের নখে চুমু খাওয়া সহীহ হাদীস সথারা প্রমাণিত নয় এবং এ বিষয়ে যা কিছু বর্ণনা করা হয় তা আপতিমুক্ত নয়। কেউ যদি বিষয়টিকে প্রমাণিত কিংবা জরুরি মনে করে কিংবা এ কাজ না করাকে আপত্তিকর ও নিন্দা-সমালোচনার বিষয় মনে করে, তবে নিঃসন্দেহে তার ধারণা ভুল। তবে কিছু জয়ীফ ও আপত্তিযুক্ত বর্ণনায় তর্জনীতে চুমু দেওয়ার বিষয়টি রয়েছে? (আহমদ রেঘা খান, মাজমূয়ায়ে রাসাইল : ২/১৫৫) তার শেষোক্ত বাক্য থেকে এ বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যে, বিষয়টি যেহেতু জযীফ হাদীসে রয়েছে তাই তা ফাযায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। কেননা, ফাযাইলের ক্ষেত্রে জয়ীফ বা দুর্বল বর্ণনা মোতাবেকও আমল করা যায়। এখানে মনে রাখতে হবে যে, একদম ভিত্তিহীন বর্ণনাসমূহের বিষয়ে মৃহান্দিসগণ এই নীতি বলেননি। বরং ফাযারেলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হওয়ার নীতি ওইসব বর্ণনার ক্ষেত্রে প্রযোজ্য যেগুলোতে কিছু দুর্বলতা রয়েছে তবে একদম ভিত্তিহীন নয়। অতএব যদি দলীলের বিচারে উপরোক্ত বর্ণনাগ্ুলো গ্রহণযোগ্যতার এই পর্যায়ে উন্নীত হত তাহলে উপরোক্ত নীতি এখানে প্রয়োগ করা যেত, কিন্তু যেসব বর্ণনা মনগড়া ও বানানো তা কোনো অবস্থাতেই গ্রহণ না যায় না এবং কোনো অবস্থাতেই তার উপর আমল করা যায় না।
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।