পরিশিষ্ট 0412 চাল টার রেটিনা এল 55849425855 52 “আজকাল অনেক জায়গায় সুনূত মোতাবেক আযান দেওয়া হয় না। কিছু কিছু মুয়াজ্জিন আযানের বাক্যগুলিকে সুর করে করে ও ভুলভ্রান্তি সহকারে উচ্চারণ করে থাকে । এতেও যখন তাদের পূর্ণ তৃপ্তি হল না তখন তারা আযানের নির্ধারিত বাক্যগুলোর সঙ্গে দরূদ শরীফ যোগ করল (সম্ভবত এজন্যেই পাক-ভারত উপমহাদেশে এ সংযোজন লাউড স্পিকারের (মাইকের) প্রচলন হওয়ার পর এসেছে)। যদিও দবূদ শরীফ পড়া কুরআন-সুন্নাহ দৃষ্টিতে অত্যন্ত শুরুতৃপূর্ণ ও ফযীলতপূর্ণ আমল, কিন্তু একে আযানের অংশ বানানো জায়েয নয়। সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন ও আইম্মায়ে মুজতাহিদীন কেউই এমন করেননি। ইসলামী শরীয়ত ইবাদতের যে গদ্ধতি নির্ধারণ করে দিয়েছে এবং উম্মাহর মনীষীগণ যা অনুসরণ করে গেছেন, তাতে পরিবর্তন সাধন করার অধিকার কারো নেই। “দেখুন, কুরআন কারীম তিলাওয়াত করা অনেক বড় ইবাদত, কিন্তু তাই বলে কেউ যদি নামাযে রুকু, সাজদা বা বৈঠকে কুরআন মজীদ তেলাওয়াত করে তবে কি তা জায়েয হবে ? হবে না । কেননা, এগুলো কুরআন তিলাওয়াতের স্থান নয়।” (মোজালিসুল আবরার : পৃ. ৩০৭) মাজালিসুল আবরারপ্রস্থকার যে নীতি উল্লেখ করেছেন তা অত্যন্ত যৌক্তিক ও শক্তিশালী নীতি, যার সারকথা এই যে, যে ইবাদতের পদ্ধতি শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত তাতে কারো সংযোজন-বিয়োজনের অধিকার নেই । কেউ যদি জোহরের নামাষের প্রথম বৈঠকে 'আত্রাহিয্যাতু'র পর ইচ্ছাকৃতভাবে দরূদ শরীফ পড়ে তবে তার নামায নষ্ট হয়ে যায় । ভুলক্রমে পড়লে সাহু সাজদা ওয়াজিব হয়। কেননা, দরূদ শরীফ প্রথম বৈঠকে পড়ার নিয়ম নেই, দ্বিতীয় বৈঠকে পড়তে হয়। বোঝা গেল, শরীয়তে যেখানে দরূদ শরীফ পড়ার নিয়ম রয়েছে সেখানে দরূদ না গড়া যেমন অপরাধ তেমনি যেখানে দরূদ পড়ার নিয়ম নেই সেখানে তা বাড়ানোও অপরাধ ।
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।