নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩২৭ এরপরও যদি কেউ আযানের শুরুতে দরূদ সংযোজন করে তবে তা হবে স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে বেআদবীর সমার্থক। এই সংযোজনের অর্থ দাড়াবে- আল্লাহ তাআলা যে আঘান দান করেছেন তাতে ওই জিনিসের কমতি ছিল, আজ তা পূর্ণ করা হল! তদ্ধাপ এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্ামের শানেও বেআদবী করা হবে। যেন একথা বলা হল যে, রাসূল সাল্থাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের মর্ম পূর্ণরূপে অনুধাবন করতে সক্ষম হননি, কিংবা সক্ষম হয়েছেন কিন্তু উম্মতকে তা অবহিত করেননি নোউযুবিল্লাহ)। এই সংযোজনের পরোক্ষ অর্থ এটাও দাড়ায় যে, নবী-যুগের আযান (নাউযুবিল্লাহ) অসম্পূর্ণ ছিল! এভাবে এ ধরনের কর্মকাণ্ড সাহাবায়ে কেরাম ও গোটা মুসলিম উম্মাহর সঙ্গেই বেআদবী ও ওদ্ধত্য প্রকাশের শামিল । যেন তারা কেউ কুরআনের মর্ম অনুধাবনে সক্ষম হননি কিংবা জেনে-বুঝেও এই প্রয়োজনীয় আমলটি পরিত্যাগ করেছেন! (নোউযুবিল্লাহ) সুন্নাহর আলোকে পর্যালোচনা জাযানের পূর্ণ বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস শরীফে রয়েছে। সেটাই হল সুন্নাহসম্মত আযান । মুয়াজ্জিনের গুণ ও বৈশিষ্ট্য, আবলের জওয়াব, আযানের পরের দুআ ইত্যাদি সবকিছুই হাদীস শরীফে এসেছে যদি আযানের শুরুতে দরূদ শরীফ মাসনূন হত তবে তা হাদীস শরীফে অবশ্যই আসত, কিন্তু হাদীস শরীফের কোথাও এ সংযোজনটি পাওয়া যায় না। আন্রাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত মহব্বতের দাবি হল, তার কাছে যে আযান পছন্দনীয় ছিল তা আমাদের কাছেও পছন্দনীয় হওয়া । জার তার সময়ে যে আযান মক্কা-মদীনায় ধ্বনিত হয়েছে আমাদের ভূক্ান্ডেও সেই আযান ধ্বনিত হওয়া। সবারা রাসূলুল্লাহর ইশক ও মহব্রতের শুধু দাবিদার ছিলেন না; বরং তীর জন্য জান-মাল কুরবান করতে প্রস্তুত ছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম। আযানে দরদ শরীফ সংযোজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ও নৈকট্যের কারণ হলে সর্বপ্রথম সাহাবায়ে কেরামই তা সংযোজন করতেন। বিশেষত রাসূলুল্লাহর মুয়াজ্জিন সাহাবী হযরত বিলাল (রা.), হযরত আবদুন্রাহ ইবনে উদ্মে মাকতৃম (রা.), সালামা ইবনুল আকওয়া (রা.), হযরত আবু মাহহূরা (রা.) তা অবশ্যই যোগ করতেন । কিন্তু তারা তা করেননি। অথচ তারা নবী-ইচ্ছা খুব উত্তমরূপে বুঝতেন! তীরা তা-ই করেছেন যা সত্যিকারের

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।