৩২৬ পরিশিষ্ট প্ত্যাখ্যাত। কেননা, সুন্নত-বিদআতের যে মানদণ্ড ইসলাম নির্ধারণ করেছে তা সব ধরনের সম্প্রদায়গত সংকীর্ণতা থেকে মুক্ত। এজন্য কোনো সুন্নীও যদি কোনো ইসলামী ইবাদতে কোনো কিছু সংযোজন করে তবে তা বিদআত ও খেলাফে সুন্নত বলেই পরিগণিত হবে । আযানের শুরুতে দরূদ পাঠ পাক-ভারত উপমহাদেশের কিছু বিদআতপন্থী আযানের শুরুতে দরূদ শরীফ সংযোজন করেছে। এই সংযোজন কুরআন-সুন্নাহর নীতিমালার আলোকে বিদআত হিসেবে চিহ্নিত। হক্কানী আলিমগণ তা বিদআত হিসেবে চিহিত করেছেন। কুরআনের আলোকে পর্যালোচনা কুরআন মাজীদে এসেছে- ৯০৫ ০৪৫ 20515515408 ৫ তু 05852 2540021 ০০০০০ নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ তার প্রতি দরূদ পড়েন। হে ঈমানদারগণ! তোমরা তার প্রতি দরদ পড় ও ভালোভাবে সালাম জানাও । (সূরা আহযাব : ৫৬) এই আয়াত রাসূলুল্লাহ সান্নান্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। তার চেয়ে অধিক এই আয়াতের মর্ম আর কে অনুধাবন করেছে ? তিনি কুরআনের অন্যান্য আয়াতের মতো এই আয়াতও সাহাবীদেরকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম সে অনুযায়ী আমল করেছেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম ছিলেন কুরআন মজীদের সবচেয়ে বড় আলিম । কেননা, কুরআনের শব্দ ও মর্ম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকেই গ্রহণ করেছিলেন । বদি আযানের শুরুতে দরূদ পড়া এই আয়াতের নির্দেশনা হত তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার সাহাবীদের তা শিক্ষা দিতেন এবং সাহাবায়ে কেরামও সে অনুযায়ী আমল করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিক্ষা দেননি এবং সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও এমন কিছু পাওয়া যায় না। অতএব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, আযানের শুরুতে দরূদ পড়া কুরআনের নির্দেশনা নয়।
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।