নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

৩২২ পরিশিষ্ট এখানে উল্লেখ্য যে, একটি সনদের শুধু রাবীগণ নির্ভরযোগ্য হলেই সে হাদীসকে “সহীহ' বলা যায় না। রাবীদের নির্তরযোগ্যতার সঙ্গে সঙ্গে অন্যান্য ত্রুটি থেকেও সনদটি মুক্ত থাকতে হয়। পরিভাষায় ওই ক্রটিগুলোকে 'শুযূয' ও ইন্ুত' বলে । এই সনদটি এসব ক্রুটি থেকে মুক্ত নয়৷ মুবারকপুরী (রহ.) বলেন, “যদিও একটি সনদের রাবীগণ নির্ভরযোগ্য তবে সে সনদের একটি ত্রুটি এই যে, সনদে 'আ"মাশ' রয়েছেন। তার সম্পর্কে 'তাদলীসে'র১ অভিযোগ রয়েছে এবং তিনি তার পূর্ববর্তী রাবী থেকে শ্রবণের উল্লেখ করেননি ।” পঞ্চম দলীলের পর্যালোচনা ইবনুল কাইয়েম (রহ.) সাহাবায়ে কেরামের আমল ছারা প্রমাণ দানের প্রয়াস পেয়েছেন। এ প্রসঙ্গে মুবারকপুরী (রুহ-) বলেন, 'কোনো কোনো সাহাবী থেকে জাওরাবে মাসহের যে বর্ণনা এসেছে তাদের জাওরাব পাতলা ছিল এমন কোনো প্রমাণ নেই; বরং বিভিন্ন দলীল দৃষ্টে বোঝা যায়, সেগুলো এত পুরু ছিল যে, কোনো বাধন ছাড়াই পায়ে দেওয়া যেত এবং দীর্ঘ পথ অতিক্রম করা যেত। এ ধরনের জীওরাব চামড়ার মোজার স্থলাভিষিক্ত। তাই এগুলো চামড়ার মোজায় মাসেহ বিষয়ক হাদীসের আওতাভুক্ত । ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)ও বলেছেন যে, সাহাবীদের ব্যবহৃত জাওরাব চামড়ার মোজার মতো ছিল বলেই তারা তাতে মাসেহ করেছেন।" মোটকথা, সাহাবায়ে কেরামের আমল থেকেও পাতলা মোজায় মাসহের পক্ষে কোনো সূত্র পাওয়া যায় না। ১. তাদনীস- কোনো বর্ণনাকারী প্রকৃতপক্ষে যার কাছ থেকে হাদীসটি শ্রবণ করেছেন তার নাম উহ্য রেখে যদি পূর্ববর্তী কোনো রাবীর নাম এমনভাবে উল্লেখ করেন যে, সরাসরি তার কাছ থেকে শুনেছেন বলে উল্লেখ না থাকলেও তাদের সম-সাময়িকতার কারণে ধারণা হয়, তিনি তার কাছ থেকেই হাদীসটি শ্রবণ করেছেন, তবে একে তাদলীস তোদলীসুল ইসনাদ) বলে। রাবীদের মধ্যে কারা কারা তাদলীস করতেন তা সুহাদ্দিসগণ চিহ্নিত করেছেন। এ শ্রেণীর রাবীগণ অন্যান্য বিষয়ে “ছিকা" বা নির্ভরযোগ্য হলেও সুহাদ্দিসগণ তাদের অস্পষ্ট শব্দের বর্ণনা যেমন, “অমুক বলেছেন', অমুক বর্ণনা করেছেন' ইত্যাদি গ্রহণ করেন না; বরং 'অমুক আমাকে বর্ণনা করেছেন', 'আমি অমুকের কাছ থেকে শুনেছি'- এবপ স্পষ্ট শব্দযোগে বর্ণনা করলে তাদের বর্ণনা গ্রহণযোগ্য হয়। - অনুবাদক

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।