নবীজির নামাজ — Nobijir Namaj Dr Shaikh Muhammad Ilias Foysal
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

নবীজীর স. নামায ৩২১ ৭. মুবারকপুরী (রহ.) বলেন, “আবু কায়েসের বর্ণনা অন্য সকল বর্ণনাকারী থেকে ভিন্ন! হাদীসের অনেক ইমাম এই বর্ণনাকে “জয়ীফ' বলেছেন। 'যিয়াদাতুস ছিকাত' বা রাবীর বর্ধিত বর্ণনা শিরোনামে উসূলে হাদীসে যে আলোচনা রয়েছে সে সম্পর্কে এ ইমামগণ সম্যক অবগত ছিলেন (বরং তাদের আলোচনা থেকেই এই ব্যাকরণ সৃষ্টি হয়েছে) এজন্য আমি মনে করি, এই বর্ণনা 'জয়ীফ' হওয়ার সিদ্ধান্ত তিরমিযী (রহ.)-এর “হাসান সহীহ'-র সিদ্ধান্তের চেয়ে অগ্রগণ্য ।” তেহফাতুল আহওয়াষী : ১/২৭৯) ঘিতীয় দলীলের পর্যালোচনা হযরত আবু মুসা আশআরী (রো.) সূত্রে বর্ণিত রেওয়ায়েতটি মুহাদ্দিসীনের মতে জয়ীফ। কেননা, এর সনদে 'দুর্বলতা' ও “বিচ্ছিন্নতা' রয়েছে। মুবারকপুরী (রহ.) বলেন, “এর একজন বর্ণনাকারী হল ঈসা ইবনে সিনান। তার স্থৃতিশকি দুর্বল। এজন্য তার বর্ণনা নির্ভরযোগ্য নয়।' ২. ইমাম বায়হাকী রেহ.) বলেন, 'এই বর্ণনায় দুটি ক্রুটি রয়েছে : ক. রাবীর দুর্বলতা । ইমাম আহমদ ইবনে হান্থল, ইয়াহইয়া ইবনে মায়ীন, আবু যুরআ, নাসায়ী প্রমুখ ইমামগণ ঈসা ইবনে সিনানকে “জয়ীফ” বলেছেন। খ. সনদের বিচ্ছিন্নতা । কেননা, আবু মুসা আশআরী থেকে যাহহাক ইবনে আবদুর রহমান হাদীস শুনেছেন_ এটা প্রমাণিত নয় ।' ৩. ইমাম আবু দাউদ (রহ.) বলেন, “এই বর্ণনার সূত্র অবিচ্ছিন্নও নয়, শক্তিশালীও নয়।" তৃতীয় দলীলের পর্যালোচনা হযরত বিলাল (রা.) সূত্রে বর্ণিত রেওয়ায়েতটি মুহাদ্দিসীনের মতে জয়ীফ। এই রেওয়ায়েতের সনদে জয়ীফ রাবী রয়েছে এবং অন্যান্য সমস্যা রয়েছে। ১. হাফেয যায়লায়ী (রহ.) বলেছেন, “এই বর্ণনার সনদে ইয়াধীদ ইবনে আবু ঘিয়াদ নামক রাবী রয়েছে, যিনি “জয়ীফ"।” ২. হাফেয ইবনে হাজার “তাকরীব” কিতাবে বলেছেন, “এই রাবী জয়ীফ। বৃদ্ধ বয়সে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন শীয়া।' চতুর্থ দলীলের পর্যালোচনা হাফেয ইবনে হাজার আসকালানী (রহ.) বলেছেন, বিলাল (রা.)-এর সুত্রে বর্ণিত হাদীসটি তবারানী দুই সনদে বর্ণনা করেছেন, এক সনদের রাবীগণ নির্ভরযোগ্য ।' -২১

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।