৩২০ পরিশিষ্ট পর্যালোচনা প্রথম দলীলের পর্যালোচনা সুগীরা ইবনে শু'বা রো.) থেকে বিশুদ্ধ বর্ণনায় শুধু চামড়ার মোজায় মাসহের কথা রয়েছে, 'জাওরাবে'র উপর মাসহের কথা নেই। তাই এ হাদীসের যে সূত্রে জাওরাবের উপর মাসহের কথা উল্লেখিত হয়েছে তা হাদীসের ইমামগণ প্রত্যাখ্যান করেছেন। ইমাম বায়হাকী (রহ.) এই বর্ণনা উদ্ধৃত করার পর বলেন, “রেওয়ায়েতটি মুনকার' ।” সুফিয়ান ছাওরী, আবদুর রহযান ইবনে মাহদী, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল মাদীনী এবং ইমাম মুসলিম প্রমুখ বিশিষ্ট ইমামগণ এই বর্ণনাকে 'জয়ীফ' বলেছেন! ইমাম মুসলিম (রহ.) বলেন, “এই হাদীসের সকল রাবীর রেওয়ায়েতে চামড়ার মোজায় মাসহের কথা রয়েছে। শুধু আবু কায়েস ও হ্যাইলের বর্ণনা অন্য সকলের বর্ণনা থেকে ভিন্নতর এবং আবু কায়েস ও হুযাইলের পর্যায়ের বর্ণনাকারীর বর্ণনার ভিত্তিতে কুরআনের বিধান (অযুতে পা ধোয়া) পরিত্যাগ করা যায় না।” ২. আন্মামা নববী (রহ.) বলেন, “এ বর্ণনা দুর্বল হওয়ার বিষয়ে হাদীসের ইমামগণ একমত | তাই এ ক্ষেত্রে তিরমিযী রেহ.) এর বক্তব্য- “হাসান সহীহ" গরহণযোগ্য নয়।” ৩. ইমাম আবদুর রহমান ইবনে মাহদী (রহ.) বলেন, “আমার মতে এ বর্ণনা গ্রহণযোগ্য নয়" ৪. ইমাম নাসায়ী (রহ.) বলেন, 'কেউ এ হাদীস আবু কায়েসের মতো বর্ণনা করেনি। বিশুদ্ধ বর্ণনায় শুধু চামড়ার মোজায় মাসৃহের কথা রয়েছে।" ৫. ইমাম আবু দাউদ (রহ.) বলেন, “আবদুর রহমান ইবনে মাহদী (রহ.) এ হাদীস বর্ণনা করতেন না। কেননা, হযরত মুগীরা ইবনে শু"্বা (রা.) থেকে মা'ূক প্রেকৃত ও নির্ভুল) বর্ণনা হল, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজার মাসেহ করেছেন। জাওরাবের (কাপড়ের মোজার) উপর মাসেহ করার কথা সেখানে নেই” ৬. ইমাম আলী ইবনুল মাদীনী (রহ.) বলেন, 'এই হাদীস হযরত মুগীরা ইবনে শু'বা (রা.) থেকে মদীনা, কুফা ও বসরার রাবীগণ রেওয়ায়েত করেছেন । (তাদের রেওয়ায়েতে জাওরাবের উপর মাসহের কথা নেই) শুধু হুযাইলের বর্ণনায় এ অংশটুকু পাওয়া যায়।'
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।