নবীজীর স. নামায ৩১ নামাযের মধ্যে বা নামায সম্পর্কে অনেক নামাধীর এমন সব সমস্যা সৃষ্টি হয়, যার কোনো শিরোনাম তারা হাদীসের কিতাবে খুঁজে পান না। বহু বিষয় এমন রয়েছে যা হাদীস শরীফে বিদ্যমান থাকলেও হাদীসের তা শিরোনাম করা হয়নি। কেননা, সকল হাদীস ওইসব কিতাবেই সংকলিত হয়নি যা হাদীসের কিতাব নামে পরিচিত। সীরাতের নির্ভরযোগ্য খহুসমূহে, এবং সীরাতের অন্যান্য নির্ভরযোগ্য সূত্রগ্তলোতেও হাদীস বিদ্যমান রয়েছে। হাদীসের একটি বড় অংশ আমলে মুতাওয়ারাছের মাধ্যমে বর্ণিত হয়ে এসেছে। (ফিকহের ইমামগণ যখন নামাযের নিয়ম কানৃন ধারাবাহিকভাবে সংকলন করেছেন তখন তারা শুধু হাদীসের দু'চার কিতাবেই সীমাবদ্ধ থাকেননি; হাদীস ও সুন্নাহর গোটা ভাগার তাদের সামনে বিদ্যমান ছিল। এ জন্য তারা ছিফাতুস সালাত বা নামাযের পদ্ধতি বিষয়ক ওইসব দিকও উপস্থাপন করতে সক্ষম হয়েছেন যেগুলো শুধু 'হাদীসের কিতাব' থেকে কেউ বের করতে পারবে না। যেমন কওমাতে দুই হাত বাধা থাকবে না ছেড়ে দেওয়া হবে, রুকু-সিজদার তাসবীহাত, আত্তাহিয়্যাতু, দরূদ ও দুআ আস্তে পড়া হবে না জোরে, মুকতাদী এক রোকন থেকে অন্য রোকনে যাওয়ার তাকবীর আস্তে বলবে না জোরে ইত্যাদি । নামাযের বিভিন্ন কাজকর্মের ফিকহী বিধান যেমন ফরয, ওয়াজিব, সুন্নতে মুয়াকাদাহ, সুন্নতে গায়রে মুয়াক্কাদা, আদব, মুস্তাহাব ইত্যাদির বিবরণ অধিকাংশ ক্ষেত্রেই হাদীস শরীফে উল্লেখিত হয়নি তত্ধাপ নামাযে বর্জনীয় বিষয়াদি যেমন, মাকরূহে তাহরীমী, মাকরূহে তানযীহী বা নামায বিনষ্টকারী কাজকর্মও অধিকাংশ ক্ষেত্রে স্পষ্টভাবে নেই। একটি উদাহরণ দিচ্ছি : হাদীস শরীফে এটা আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের শেষ বৈঠকে তাশাহহুদ, দরূদ ও দুআ পড়তে বলেছেন কিন্তু এদের মধ্যে কোনটা ফরয বা ওয়াজিব আর কোনটা সুন্নত বা মুস্তাহাব তার বিবরণ হাদীস শরীফে নেই। কিংবা বলুন, নামাযের কাজকর্মের মধ্যে কোনটা পরিত্যাগ করলে নামায নষ্ট হয় এবং পুনরায় নামায আদায় করা ফরয বা ওয়াজিব হয় আর কোনটা ছেড়ে দিলে নামায বিনষ্ট হয় না তবে ছওয়াব কমে যায়-এই বিষয়গুলো বিবরণ আকারে হাদীস শরীফে বলা হয়নি। অথচ সচেতন মুসন্লীদের অজানা নয় যে, নামাের কাজকর্মগুলোর শ্রেণী ও গুরুত্ব সম্পর্কে অবগত হওয়াও নামাধীর জন্য অপরিহার্য। এ বিষয়গুলোও হাদীস শরীফে রয়েছে, কিন্ত এত সহজ বিবরণ
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।