৩১৬ নবীজীর স. নামায ১. আগেই বলা হয়েছে যে, নাজাশীর গায়েবানা জানাযা এজন্য পড়া হয়েছিল যে, তার মৃত্যুর পর সেখানে জানাযা পড়ার মতো কেউ ছিল না এবং তার জানাযা পড়া হয়নি। অতএব এই ঘটনা এমন মৃতদের প্রসঙ্গে প্রয়োগ করা সঠিক নয়, যাদের অবস্থা ভিন্ন। ২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় যা করেছেন ওই অবস্থায় তা করাই হুল সুন্নাহ। নাজাশীর বিশেষ প্রেক্ষাপট ছাড়া সাধারণ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো গায়েবানা নামায পড়েছেন বলে প্রমাণ নেই। অতএব সাধারণ অবস্থায় গায়েবানা জানাযা হাদীসসম্মত নয়। এ সিদ্ধান্ত জেনে রাখা ভালো যে. এ বিষয়ে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রা.) সম্পর্কে যে কথা বর্ণনা করা হয় তা একেবারেই সঠিক নয়। ইবনুল কাইয়েম (রহ.)ও অনুরূপ মন্তব্য করেছেন । (যাদুল মাআদ : ১/৫০০)
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।